Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতে আবারও কাশির ওষুধে বিষাক্ত রাসায়নিক, বাচ্চাদের কী মারাত্মক ক্ষতি হবে জানাল হু

দ্য ওয়াল ব্যুরো: উজবেকিস্তানে কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর (uzbekistan cough syrup deaths) ঘটনায় নয়ডার ম্যারিয়ন বায়োটেক দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তোলপাড় করে খোঁজ চলছে। ভারতের আরও কিছু কোম্পানির তৈরি কাশির ওষুধ (Cough Syrup) যে একেবারে

ভারতে আবারও কাশির ওষুধে বিষাক্ত রাসায়নিক, বাচ্চাদের কী মারাত্মক ক্ষতি হবে জানাল হু

শেষ আপডেট: 26 April 2023 02:15

দ্য ওয়াল ব্যুরো: উজবেকিস্তানে কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর (uzbekistan cough syrup deaths) ঘটনায় নয়ডার ম্যারিয়ন বায়োটেক দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তোলপাড় করে খোঁজ চলছে। ভারতের আরও কিছু কোম্পানির তৈরি কাশির ওষুধ (Cough Syrup) যে একেবারেই নিরাপদ নয় তা এবার রিপোর্ট দিয়ে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বলা হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানার আরও দুটি কোম্পানির তৈরি কাশির ওষুধে এমন বিষাক্ত রাসায়নিক আছে যা বাচ্চারা খেলে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে।

অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) পরীক্ষা করে দেখেছে পাঞ্জাবের কিউপি ফার্মাচেন ও হরিয়ানার ট্রিলিয়াম ফার্মার তৈরি কাফ সিরাপ হু-র গাইডলাইন অনুযায়ী তৈরি হয়নি। এই দুই কোম্পানির তৈরি কাশির ওষুধে এমন উপাদান আছে যা শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভারতের এই দুই সংস্থার তৈরি কাশির ওষুধ খেলে বাচ্চাদের প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। কাশির ওষুধের বিষাক্ত উপাদান শরীরে ঢুকলে মারাত্মক পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাবে সমস্যা, মাথা যন্ত্রণা, কিডনির অসুখ এমনকী মানসিক স্থিতিতেও বদল আসবে।

বিশেষজ্ঞরা বলছেন, দুটি সিরাপেই রয়েছে প্রচুর পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল (diethylene glycol) বা ইথিলিন গ্লাইকল (ethylene glycol ) যা শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারে। দুটি কাশির ওষুধই এই রাসায়নিকের কারণে বিষাক্ত হয়ে উঠেছে।

৮ জন প্রাক্তন নেভি অফিসারকে ৮ মাস ধরে বন্দি করে রেখেছে কাতার! কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে

এর আগে ‘ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডে’র সব ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কনট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তল্লাশি অভিযান চালায়। তারপরই ওই সংস্থার নয়ডা ইউনিটে সব ওষুধের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দিকাশির সিরাপ ‘ডক-১ ম্যাক্স’ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি, প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্য ওষুধগুলির উৎপাদনও বন্ধ রাখতে বলা হয়েছে সংস্থাকে।


```