Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোবাইলে এফএম রেডিও রাখতেই হবে, কড়া নির্দেশ মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: ‘মন কি বাত'-এর সাফল্য নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত কেন্দ্রের শাসক দল বিজেপি। শুধু তাই নয়, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের তরফে ফলাও প্রচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও সম্প্রচার শোনার জন্য অধীর আগ্রহে থাকেন আমজনতা

মোবাইলে এফএম রেডিও রাখতেই হবে, কড়া নির্দেশ মোদী সরকারের

শেষ আপডেট: 6 May 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: ‘মন কি বাত'-এর সাফল্য নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত কেন্দ্রের শাসক দল বিজেপি। শুধু তাই নয়, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের তরফে ফলাও প্রচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও সম্প্রচার শোনার জন্য অধীর আগ্রহে থাকেন আমজনতার একটা বড় অংশ। তাঁরা কেউ বা গ্রামে পঞ্চায়েত করে শোনেন। কেউ বা মোবাইলে এফএম রেডিতে (FM radio mobile phone) শোনেন। রীতিমতো সমীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে, কতজন তা নিয়মিত শোনেন। এবার সেই রেডিও নিয়েই নয়া নির্দেশিকা জারি করল দেশের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeiTY)।

স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলো যেন অতি অবশ্যই প্রতিটি মোবাইলে এফএম রেডিও অ্যাপটিকে বহাল ও কার্যকর করে রাখে। শুধু তাই নয়, যে ফোনে এটি 'বাই ডিফল্ট' বা স্বকীয়ভাবে থাকে না, সেখানেও যেন এটিকে 'এনাবেল' করা হয়।

মন্ত্রকের তরফে 'ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন' এবং 'ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি' নামক প্রস্তুতকারকদের দুই সংগঠনকে জানানো হয়েছে, দেশ জুড়ে থাকা 'ডিজিটাল ডিভাইড' তথা ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। রেডিও সম্প্রচারকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে গেলে মোবাইলই হতে চলেছে সবচেয়ে উপযুক্ত মাধ্যম।

শুধু বিনোদন নয়, দেশ-বিদেশের বহু গুরুত্বপুর্ণ খবর, আবহাওয়ার সম্প্রচার, বিশেষ করে নানা প্রাকৃতিক দুর্যোগের আগে সতর্কবার্তা পৌঁছে দিতে রেডিওর জুড়ি মেলা ভার। সরকার সেই কথাটাই স্পষ্ট ভাবে বোঝাতে চেয়েছে।

যোগী রাজ্যের পরীক্ষায় সংস্কৃত ভাষায় প্রথম মহম্মদ ইরফান, হতে চায় ‘শাস্ত্রী’, ‘আচার্য’


```