Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লাসে বসে ভিডিওগেমে মজে পড়ুয়া, কেড়ে নেওয়ায় শিক্ষিকাকে বেধড়ক লাথি, ঘুষি! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ক্লাস চলাকালীন ভিডিও গেম (video game) খেলায় ছাত্রের (student) হাত থেকে সেটি কেড়ে নিয়েছিলেন শিক্ষিকা (teacher)। এতেই মেজাজ হারিয়ে ফেলে ১৭ বছর বয়সি ওই পড়ুয়া। তারপর ছুটে গিয়ে শিক্ষিকার উপর চড়াও হয় সে। মেঝেতে ফেলে বেধড়ক করে। ঘ

ক্লাসে বসে ভিডিওগেমে মজে পড়ুয়া, কেড়ে নেওয়ায় শিক্ষিকাকে বেধড়ক লাথি, ঘুষি! দেখুন ভিডিও

শেষ আপডেট: 25 February 2023 14:34

দ্য ওয়াল ব্যুরো: ক্লাস চলাকালীন ভিডিও গেম (video game) খেলায় ছাত্রের (student) হাত থেকে সেটি কেড়ে নিয়েছিলেন শিক্ষিকা (teacher)। এতেই মেজাজ হারিয়ে ফেলে ১৭ বছর বয়সি ওই পড়ুয়া। তারপর ছুটে গিয়ে শিক্ষিকার উপর চড়াও হয় সে। মেঝেতে ফেলে বেধড়ক করে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার (Florida) মাতানজাস হাইস্কুলে।

সূত্রের খবর, ক্লাসে বসে ভিডিও গেম খেলছিল ওই ছাত্র। সেটি লক্ষ্য করেছিলেন শিক্ষিকা। এরপর ক্লাস শেষ হতেই ছাত্রের হাত থেকে সেটি কেড়ে নেন তিনি। তারপর বেরিয়ে যান ক্লাসরুম থেকে। অভিযোগ, এরপরই ছুটে গিয়ে শিক্ষিকার উপর আক্রমণ করে সে। স্কুলের বারান্দায় শিক্ষিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর শুরু হয় পরপর লাথি, ঘুষি। ছাত্রের মারের চোটে জ্ঞান হারান ওই শিক্ষিকা।

https://twitter.com/FightHaven/status/1628989398451888128?t=qq9DRo2m6tDlitTNxDfv3Q&s=08

পড়ুয়াদের চোখে পড়তেই তারা সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে আটকানোর চেষ্টা করে। ছুটে আসেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। তাঁরা সকলে মিলে সরিয়ে নিয়ে যায় ওই পড়ুয়াকে। অভিযোগ, ওই শিক্ষিকা জ্ঞান হারানোর পরেও মার থামায়নি ছাত্র। ঘটনার খবর পেয়েই ওই স্কুলে ছুটে আসে পুলিশ। এরপর অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বেধড়ক মারের চোটে পাঁজর ভেঙে গিয়েছে ওই শিক্ষিকার। আঘাত লেগেছে শরীরের অন্য জায়গাতেও। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই দৃশ্য। যা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে, যেভাবে ওই শিক্ষিকাকে আক্রমণ করা হয়েছিল, তাতে তাঁর মৃত্যুও হতে পারত।

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ৫০ হাজার, দু’লক্ষ বহুতল বানাতে এগিয়ে এল মার্কিন ব্যাঙ্ক


```