Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হংকংয়ের ঐতিহ্যবাহী ভাসমান রেস্তোরাঁ ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: হংকংয়ের (Hongkong) ঐতিহ্যবাহী ফ্লোটিং রেস্তোরাঁ (Floating Restaurant) ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! ৫০ বছরের পুরনো এই রেস্তোরাঁ সে দেশের নাগরিকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সম্প্রতি তার সলিল সমাধি ঘটেছে। সূত্রের খবর

হংকংয়ের ঐতিহ্যবাহী ভাসমান রেস্তোরাঁ ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 June 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো: হংকংয়ের (Hongkong) ঐতিহ্যবাহী ফ্লোটিং রেস্তোরাঁ (Floating Restaurant) ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! ৫০ বছরের পুরনো এই রেস্তোরাঁ সে দেশের নাগরিকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সম্প্রতি তার সলিল সমাধি ঘটেছে।

সূত্রের খবর, কিছুদিন আগে এই ভাসমান রেস্তোরাঁটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই অঘটন (South China Sea)। তবে এতে কেউ আহত হননি।

শনিবার রেস্তোরাঁটি ডুবতে শুরু করে। দক্ষিণ চিন সাগরের প্যারাসেল দ্বীপ পার হয়ে যাওয়ার সময় জাহাজের মধ্যে জল ঢোকা শুরু হয়। রেস্তোরাঁর কর্মচারী ও আধিকারিকদের শত চেষ্টা সত্ত্বেও রেস্তোরাঁটি বাঁচানো যায়নি। রবিবার দক্ষিণ চিন সাগরের জলে রেস্তোরাঁটি সম্পূর্ণ ডুবে গেছে।

https://twitter.com/motorcycho81/status/1539095523713437697?s=20&t=mpwvCB12n0nMj4F1QIpb-w

ভাসমান এই রেস্তোরাঁ গত দু’বছর ধরে বন্ধ ছিল। ২০২০ সালে লকডাউনের পর থেকে তা আর চালু করা যায়নি। তাছাড়া ২০১৩ সাল থেকেই ক্ষতির উপর চলছিল রেস্তোরাঁটি। শেয়ার হোল্ডারদের কাছে এটি তাই বোঝা হয়ে দাঁড়িয়েছিল।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় ৩০০ কোটির বেশি মানুষ খেয়েছেন। এমনকি ব্রিটেনের রানি কুইন দ্বিতীয় এলিজাবেথ, হলিউড অভিনেতা টম ক্রুজরাও এখানে এসেছিলেন। শুধু খাওয়াদাওয়াই নয়, এই রেস্তোরাঁয় সিনেমা দেখানোও হত।

আরও পড়ুন: ‘পুরুষমানুষ তো করবেই!’ কী সেই ৯টি কাজ, মেয়েরা করলেই বাঁকা নজর সমাজের


```