Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সুশান্তের ছবিসহ টি-শার্ট বিক্রি বন্ধ ফ্লিপকার্টে, অবসাদের বিজ্ঞাপন নিন্দার ঝড় তুলেছিল

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি করছে ফ্লিপকার্ট (Flipkart)! যা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ, সুশান্তের (Sushant Singh Rajput) ছবির সঙ্গে যে লেখাটি ব্যবহার করা হয়েছে তাতেই আপত্তি তুলে

সুশান্তের ছবিসহ টি-শার্ট বিক্রি বন্ধ ফ্লিপকার্টে, অবসাদের বিজ্ঞাপন নিন্দার ঝড় তুলেছিল

শেষ আপডেট: 27 July 2022 18:29

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি করছে ফ্লিপকার্ট (Flipkart)! যা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ, সুশান্তের (Sushant Singh Rajput) ছবির সঙ্গে যে লেখাটি ব্যবহার করা হয়েছে তাতেই আপত্তি তুলেছে ক্রেতারা। যা নিয়ে শুরু হয়, 'ফ্লিপকার্ট বয়কট'-এর ডাক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন নানা পোস্ট। এই বিতর্কে অবশেষে মুখ খুলল ফ্লিপকার্ট। সংস্থার তরফে জানানো হল, ওই 'বিতর্কিত' টি-শার্ট বিক্রি বন্ধ করছে তারা।

প্রসঙ্গত ফ্লিপকার্ট সংস্থার ওয়েবসাইটে গত কয়েকদিন ধরে জ্বলজ্বল করছে সুশান্তের ছবি দেওয়া এই টি-শার্ট। সুশান্তের ছবি ছাড়াও সেই সাদা টি-শার্টে লেখা ছিল 'Depression like drowning’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘অবসাদ ডুবে যাওয়ার মতো’। যা নিয়েই আপত্তি তোলেন ক্রেতাদের একাংশ। তাদের অনেকের কথাতেই উঠে এসেছে যে, একজন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করা ঠিক নয়। হ্যাশট্যাগ বয়কট ফ্লিপকার্ট ঘুরছে নেট পাড়ায়।

যার জেরেই এবার এই অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট সিদ্ধান্ত নিল যে, তারা আর এই টি-শার্ট ব্যবহার করবে না। ফ্লিপকার্ট জানিয়েছে যে, আমাদের কাছে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত পণ্যগুলি গুণমান ও সংবেনশীলতা বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সেই কারণেই আমরা ওই টি-শার্টটি তালিকা থেকে সরিয়ে দিয়েছি।

ফ্লিপকার্টের ওয়েবসাইটে থাকা সুশান্তের ছবিওয়ালা টি-শার্ট ঘিরে বিতর্ক শুরু হয়। কেন সুশান্তের ছবির সঙ্গে অবসাদ কথাটি জুড়ে দেওয়া হয়েছে তা নিয়েই আপত্তি তোলেন ক্রেতারা। এই টি-শার্টের বিরুদ্ধে ফ্লিপকার্টের কাছে অজস্র অভিযোগ জমা পড়েছিল। যার জেরেই এই সিদ্ধান্ত।

সুশান্তের ছবি দিয়ে অবসাদের বিজ্ঞাপন! ফ্লিপকার্ট বয়কটের ডাক দিলেন নেটিজেনরা


```