
শেষ আপডেট: 15 August 2022 12:03
দ্য ওয়াল ব্যুরো: ইউ আর দ্য বম্বার (You are the bomber)! ম্যাঙ্গালুরু (Mangaluru) থেকে মুম্বইগামী (Mumbai) বিমানের (Flight) এক তরুণ যাত্রীর মোবাইলে আসা এমনই মেসেজ (Messege) দেখে ফেলেছিলেন এক সহযাত্রী (Co-passenger)। তার জেরেই তৈরি হল এমন আতঙ্ক (Panic), যে, বিমান থেকে নামিয়ে দেওয়া হল ১৮৫ জন যাত্রীকে। শুধু তাই নয়, চিরুনিতল্লাশি চালানোর পর নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পর শুরু হল যাত্রা (Delay)।
ঘটনাটি ঘটেছে গতকাল ১৪ অগস্ট ম্যাঙ্গালুরু বিমানবন্দরে ইন্ডিগোর মুম্বইগামী বিমানে। জানা গেছে, বিমানে উঠে তা ছাড়ার আগেই প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট করছিলেন তরুণ এক যাত্রী। পাশ থেকে তাঁর ফোনে আসা একটি মেসেজ পড়ে ফেলেন অন্য এক মহিলা যাত্রী। সেই মেসেজে লেখা ছিল, 'ইউ আর দ্য বম্বার।'
মেসেজ দেখেই ঘাবড়ে যান ওই মহিলা যাত্রী। সঙ্গে সঙ্গে বিষয়টি কেবিন ক্রুদের নজরে আনেন তিনি। এরপরেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। নিপুণভাবে তল্লাশি চালিয়ে কোনও
সমস্যা না মেলায় ৬ ঘণ্টা পর ফের চালু করা হয় বিমানটি।
জানা গেছে, একই বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর বিমান ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণ যাত্রীর প্রেমিকা। নিজেদের মধ্যে 'মজার ছলেই' নিরাপত্তা সংক্রান্ত এমন মেসেজ চালাচালি করছিলেন তাঁরা। কিন্তু তা সহযাত্রীর নজরে পড়তেই শুরু হয় বিপত্তি।
পুলিশ জানিয়েছে, ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছুক্ষণ আটকে রাখায় বিমানটি ধরতে পারেননি তিনি। অন্যদিকে, তাঁর প্রেমিকাও বিমান ধরতে পারেননি বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে বাজপে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্বীপান্তর! চাবুকের ঘা আর সিগারেটের ছ্যাঁকায় দেশপ্রেমের ইতিহাস লিখেছিল সেলুলার জেল