Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর জেরে ব্যাহত বিমান পরিষেবা, মুম্বই বিমানবন্দরে আটকে অসংখ্য যাত্রী

দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। আর এর জেরেই রবিবার রাত থেকেই মুম্বই বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। এর জেরে বিমান বন্দরেই আটকে পড়লেন অসংখ্য যাত্রী। রবিবার মুম্বই বিমান বন্দরে বাতিল করা হ

ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর জেরে ব্যাহত বিমান পরিষেবা, মুম্বই বিমানবন্দরে আটকে অসংখ্য যাত্রী

শেষ আপডেট: 12 June 2023 03:23

দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। আর এর জেরেই রবিবার রাত থেকেই মুম্বই বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। এর জেরে বিমান বন্দরেই আটকে পড়লেন অসংখ্য যাত্রী।

রবিবার মুম্বই বিমান বন্দরে বাতিল করা হয় অথবা পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের উড়ান। খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় প্রধান রানওয়ের রাস্তা। এর ফলে, বিপাকে পড়েন অন্তত কয়েকশো যাত্রী।

বিমান বন্দরের মধ্যেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেন একাধিক যাত্রী। এর ফলে, রাতেই টুইটারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে যাত্রীদের থেকে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে মার্জনা চেয়ে নেওয়া হয় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। খারাপ আবহাওয়ার জেরেই বন্ধ করতে হয়েছে বিমান চলাচল, তবু যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছেন তাঁরা, এমনই বক্তব্য এয়ার ইন্ডিয়ার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। ১৫ জুন সে আছড়ে পড়বে গুজরাত ও পাকিস্তানের মাঝামাঝি উপকূল অঞ্চলে। ইতিমধ্যেই তার প্রভাবে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে গুজরাত, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে। 'বিপর্যয়'এর জেরে বিপর্যস্ত হতে পারে গুজরাতের কচ্ছ এলাকা।

শিয়রে বড় 'বিপর্যয়'! ১৫ জুন ল্যান্ডফলের আশঙ্কা


```