Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চমকে দেওয়া ভিডিও, প্লেনের উপরের কেবিন পা দিয়ে বন্ধ করলেন বিমান-সেবিকা

দ্য ওয়াল ব্যুরো: না, তিনি কোনও জিমন্যাস্টিকস খেলোয়ার নন। তিনি বিমান-সেবিকা। কিন্তু কাকে বলে ফিটনেস সেটাই তিনি দেখিয়ে দিয়েছেন। হাই হিল জুতো পরা পা দিয়েই বিমানের উপরের দিকে থাকা কেবিনের ঢাকনা বন্ধ করেছেন তিনি। তাও আবার একসঙ্গে চারটি পাল্লা। ম

চমকে দেওয়া ভিডিও, প্লেনের উপরের কেবিন পা দিয়ে বন্ধ করলেন বিমান-সেবিকা

শেষ আপডেট: 1 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: না, তিনি কোনও জিমন্যাস্টিকস খেলোয়ার নন। তিনি বিমান-সেবিকা। কিন্তু কাকে বলে ফিটনেস সেটাই তিনি দেখিয়ে দিয়েছেন। হাই হিল জুতো পরা পা দিয়েই বিমানের উপরের দিকে থাকা কেবিনের ঢাকনা বন্ধ করেছেন তিনি। তাও আবার একসঙ্গে চারটি পাল্লা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান-সেবিকার এমন পারদর্শিতার ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন

করোনার যম লড়াকু টি-কোষ পরীক্ষার নতুন পদ্ধতি আবিষ্কার দুই ভারতীয় ডাক্তারের, সায় দিল স্বাস্থ্যমন্ত্রক

এই বিমান সেবিকার নাম লিন্ডসে ও ব্রায়েন। ভিডিওয় দেখা যাচ্ছে ৩৫ বছরের লিন্ডসে বিমান-সেবিকার ইউনিফর্ম পরেই কাজটি করছেন। সিটের হাতলে হাতের ভর দিয়ে একই সঙ্গে চারটি কেবিনের দরজা বন্ধ করছেন পায়ের সাহায্যে। শুধু বন্ধ করাই নয়, পারদর্শীতার সঙ্গে ব্যালেন্স ও ফ্লেক্সিবিলিটি বজায় রেখে আবার নেমে আসছেন বিমানে ফ্লোরে। আর তার পরেই দুই হাত উপরে তুলে জয়ের উল্লাস। https://youtu.be/bAWAhMOFKak এই উল্লাসের পিছনে কারণও রয়েছে। একবারের চেষ্টায় এটা করতে পারেননি লিন্ডসে। অনেক বার ব্যর্থ হওয়ার পরে একসঙ্গে চারটে কেবিনের পাল্লা পা দিয়ে বন্ধ করা গিয়েছে। লিন্ডসে জানিয়েছেন, মোট ২০ বারের চেষ্টায় তিনি সফল হয়েছেন। এখন তাঁর নতুন লক্ষ্য। লিন্ডসে চাইছেন, এবার কেবিনের পাল্লা পা দিয়ে খোলা যায় কিনা সেই চেষ্টা করবেন। এক সহকর্মীই এই প্রস্তাব দেন তাঁকে। তার পর থেকেই চলছে চেষ্টা। এই ভিডিওটি তোলা হয়েছে গত জুন মাসে। লিন্ডসের নিজের শহর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এই ভিডিওটি রেকর্ড করান তিনি। কোভিড-১৯ সংক্রমণের কারণে তখন বিমান চলাচল বন্ধ ছিল। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ভিডিওটা দেখে ঠিক যতটা সহজ মনে হচ্ছে, কাজটা আদতে অতটা সোজা নয়। এটা অনেক অনুশীলনের ফল। এক সময়ে চিয়ারলিডারের কাজ করা লিন্ডসে ছোট বেলা থেকেই যোগাভ্যাস করেন বলেও জানিয়েছেন।

```