Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

Flamingos: মুম্বইঘেঁষা সমুদ্র গোলাপি রঙে ছেয়ে গেছে! থানের খাঁড়িতে গিজগিজ করছে ফ্লেমিঙ্গো

দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের পাড়ে সমুদ্র যেন হঠাৎ গোলাপি হয়ে উঠেছে। যেদিকে চোখ যায় শুধু গোলাপ রঙের ভিড়! মুম্বইয়ে হঠাৎ হলটা কী? আর কিছুই নয়, এ হল ফ্লেমিঙ্গো পাখিদের (Flamingos) কামাল। মুম্বইয়ের সমুদ্রের ধারে এবছর সবচেয়ে বেশি পরিম

Flamingos: মুম্বইঘেঁষা সমুদ্র গোলাপি রঙে ছেয়ে গেছে! থানের খাঁড়িতে গিজগিজ করছে ফ্লেমিঙ্গো

শেষ আপডেট: 21 May 2022 14:41

দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের পাড়ে সমুদ্র যেন হঠাৎ গোলাপি হয়ে উঠেছে। যেদিকে চোখ যায় শুধু গোলাপ রঙের ভিড়! মুম্বইয়ে হঠাৎ হলটা কী?

আর কিছুই নয়, এ হল ফ্লেমিঙ্গো পাখিদের (Flamingos) কামাল। মুম্বইয়ের সমুদ্রের ধারে এবছর সবচেয়ে বেশি পরিমাণ ফ্লেমিঙ্গো দেখা গেছে। পাখির সংখ্যার রেকর্ড গড়েছে থানে ক্রিক (সমুদ্রের খাঁড়ি)। পরিসংখ্যান বলছে, থানে ক্রিক ফ্লেমিঙ্গো অভয়ারণ্য এবং তৎসংলগ্ন এলাকায় এবছর মে মাস পর্যন্ত দেড় লক্ষের বেশি পাখি দেখা গেছে। যা রীতিমতো রেকর্ড। এই অঞ্চলে এর আগে এত পরিমাণ পরিযায়ী পাখি আর কখনও দেখা যায়নি।

আরও পড়ুন: রাজ্যে কালবৈশাখীর বলি ৩, বিঘ্ন ট্রেন পরিষেবায়, লণ্ডভণ্ড অনেক এলাকা

গত বছরও এই সময়ে থানে ক্রিকে ফ্লেমিঙ্গোর (Flamingos) সংখ্যা ছিল মাত্র কয়েকশো। শুধু গত বছর নয়, গত কয়েক বছরেই হাতে গোনা পাখি দেখা যাচ্ছিল মুম্বই লাগোয়া এই খাঁড়িতে। সারা পৃথিবীতে মোট ৬ রকমের ফ্লেমিঙ্গো হয়। তার মধ্যে দু’ধরনের পাখি দেখা যায় ভারতের এই পশ্চিম উপকূলে। গ্রেটার ফ্লেমিঙ্গো এবং লেসার ফ্লেমিঙ্গো। লম্বা পা’ওয়ালা সাদা পাখি ফ্লেমিঙ্গো, এদের গায়ে গোলাপি আভা রয়েছে। সমুদ্র ঘেঁষা এলাকায় এই পাখিদের দেখা যায়। কিছুদিন আগে বম্বে ন্যাশানাল হিস্ট্রি সোস্যাইটির তরফ থেকে টুইট করা হয়েছিল মুম্বইয়ের এই অপরূপ গোলাপি সৌন্দর্য। বলা হয়েছিল থানে ক্রিক এলাকায় লেসার ফ্লেমিঙ্গোর সংখ্যা ৭৫ হাজারের বেশি। আর গ্রেটার ফ্লেমিঙ্গো রয়েছে প্রায় ৫০ হাজার।

https://twitter.com/BNHSIndia/status/1524719744460369920?s=20&t=mgizm9Ngpw7cCIjzjFwnmg

ঠিক কী কারণে এবছর পাখিদের (Flamingos) সংখ্যা এত বেশি তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবেশবিদরা। নগরায়নের পাশাপাশি ম্যানগ্রোভ বৃদ্ধি পেয়েছে ওই এলাকায়, সেই কারণে ফ্লেমিঙ্গোদের বসবাসের অনুকূল পরিবেশ তৈরি হয়ে থাকতে পারে।


```