Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কুকুর কামড়ানোর পর জলাতঙ্কের টিকা দেননি সরকারি চিকিৎসক! মৃত্যু ৫ বছরের শিশুর

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎই কামড়ে দিয়েছিল কুকুর (bitten by dog)। হাসপাতালে নিয়ে গেলেও জলাতঙ্কের টিকার (ARV) বদলে সাধারণ ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসক। তার জেরেই মস্তিষ্কে সংক্রমণ হ

কুকুর কামড়ানোর পর জলাতঙ্কের টিকা দেননি সরকারি চিকিৎসক! মৃত্যু ৫ বছরের শিশুর

শেষ আপডেট: 17 November 2022 11:52

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎই কামড়ে দিয়েছিল কুকুর (bitten by dog)। হাসপাতালে নিয়ে গেলেও জলাতঙ্কের টিকার (ARV) বদলে সাধারণ ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসক। তার জেরেই মস্তিষ্কে সংক্রমণ হয়ে মৃত্যু হল ৫ বছরের শিশুর (5 years old boy died)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার কর্নাটকের চিক্কাবল্লপুর জেলায়। সূত্রের খবর, গত ৩০ অক্টোবর বাড়ির পাশে খেলা করার সময় একটি কুকুর কামড়ে দেয় পাঁচ বছর বয়সি শিশুটিকে। সঙ্গে সঙ্গে শিশুটির বাবা-মা তাকে নিকটবর্তী হোসুর সরকারি হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানকার কর্তব্যরত চিকিৎসক জলাতঙ্কের টিকার বদলে সাধারণ একটি ইনজেকশন দিয়েই বাড়ি পাঠিয়ে দেন শিশুটিকে।

তারপর থেকে ক্রমশই অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিশুটি। এরপর শিশুটির বাবা-মা তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর শিশুটিকে বেঙ্গালুরুর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে রেফার করা হয়। সেখানেই বুধবার মৃত্যু হয় শিশুটির।

রক্ত পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, কুকুরে কামড়ের ফলে শিশুটির মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে তার। এরপর তার বাবা-মা যখন হোসুর সরকারি হাসপাতালে শিশুটির মৃত্যুর শংসাপত্র নিতে যান, তখন দেখা যায় সেখানে কোথাও শিশুটিকে জলাতঙ্কের টিকা দেওয়ার কথা উল্লেখ করেননি ওই চিকিৎসক।

এরপরেই গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হন মৃত শিশুটির পরিজনরা। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুটির মা-বাবা, আত্মীয় সহ আরও অনেকে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে প্রশ্ন করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরকে ভাসা-ভাসা উত্তর দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি।

সম্পত্তির লোভে নাতির হাতে খুন দাদু! দক্ষিণ দিনাজপুরের বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্য


```