Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার দু’প্রধানসহ পাঁচ দল এক ঘরে, করোনা বাড়ন্তে আইএসএল নিয়ে দ্বিধা

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল চালানো যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ণ রয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে কারণে টুর্নামেন্ট চলবে কিনা ঠিক নেই। মোট ৫টি দল একঘরে রয়েছে, তাদের অবস্থা ভাল নয়। কলকাতার দু’প্রধান দলও এই তালিকার বাইরে নেই।

কলকাতার দু’প্রধানসহ পাঁচ দল এক ঘরে, করোনা বাড়ন্তে আইএসএল নিয়ে দ্বিধা

শেষ আপডেট: 14 January 2022 16:06

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল চালানো যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ণ রয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে কারণে টুর্নামেন্ট চলবে কিনা ঠিক নেই। মোট ৫টি দল একঘরে রয়েছে, তাদের অবস্থা ভাল নয়। কলকাতার দু’প্রধান দলও এই তালিকার বাইরে নেই। শনিবার এটিকে মোহনবাগানের ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে। আগে জানা গিয়েছিল বাগান শিবিরে চারজন ফুটবলার সংক্রমিত, সেই সংখ্যা বেড়ে এখন সাত জনে ঠেকেছে। ওমিক্রন বয়ে এনেছেন সন্দেশ, তারপর সেটি সংক্রমিত হয়েছে রয় কৃষ্ণ, শুভাশিস বসুদের মধ্যে। দলের এক ফিজিও আক্রান্ত হয়েছেন। যার ফলে শনিবারের ম্যাচ হবে কিনা রাত পর্যন্ত ঠিক নেই। ইস্টবেঙ্গল শিবিরেও একই চিত্র। তারা যে হোটেলে রয়েছে, তাদের এক কর্মীর করোনা হয়েছে। যে কারণে ফুটবলাররা কেউই আর ঘরের বাইরে আসছেন না। তাদের প্রস্তুতিও শিঁকেয় উঠেছে। আইএসএলের সমস্ত দল জৈব সুরক্ষা বলয়ে থাকলেও, করোনার হাত থেকে রেহাই পায়নি কেউই। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়া- সব দলেই করোনার হানা। যে হারে কোভিড ক্রমশ চোখ রাঙাচ্ছে তাতে আইএসএল হওয়া নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। যদিও আইএসএলের কর্তারা বলে দিয়েছেন, কোনওভাবেই তারা টুর্নামেন্ট বন্ধ করবে না। যদি সেরকম হয়, একটি দল যদি ১৫ জনের কম নিয়ে খেলতে আসে, তা হলে বিপক্ষ দলকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে। সেটি নিয়ে অবশ্য বিতর্কও হতে পারে। এদিকে, এফসি গোয়ার ফুটবলাররা গত ১২ দিন ধরে আইসোলেশনে রয়েছেন। শুধুমাত্র অনুশীলনের জন্যই তাদের বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। একটি টিম বাসে মাত্র ৮ জন ফুটবলার যেতে পারছেন।    

```