Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উত্তরপ্রদেশে বাজির দোকানে ভয়ানক বিস্ফোরণ, মৃত পাঁচ, আশঙ্কাজনক ১২

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের বিকেল। আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুন নেভাতে ঘেঁষাঘেঁষি দোকানগুলোতে তখন মানুষের চিৎকার, ছোটাছুটি। বিস্ফোরণে ধুলিস্য়াৎ হয়ে যায় এলাকারই একটি বাজির দোকান। আগুনে ঝলসে মৃত্যু হয় পাঁচ জনের। গুরুত

উত্তরপ্রদেশে বাজির দোকানে ভয়ানক বিস্ফোরণ, মৃত পাঁচ, আশঙ্কাজনক ১২

শেষ আপডেট: 17 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের বিকেল। আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুন নেভাতে ঘেঁষাঘেঁষি দোকানগুলোতে তখন মানুষের চিৎকার, ছোটাছুটি। বিস্ফোরণে ধুলিস্য়াৎ হয়ে যায় এলাকারই একটি বাজির দোকান। আগুনে ঝলসে মৃত্যু হয় পাঁচ জনের। গুরুতর জখম আরও ১২ জন। আজমগড়ের মুখেরিগঞ্জ এলাকায় এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ। পুলিশ জানিয়েছে, বাজির দোকান ও আশপাশের অন্যান্য দোকান মিলিয়ে আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ডিআইজি (আজমগড় রেঞ্জ) মনোজ তিওয়ারির কথায়, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণ হয় ওই বাজির দোকানে। জানা গেছে, দোকানটি বিজয় গুপ্ত নামে এক ব্যক্তির। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। আগুন নেভাতে দ্রুত ছুটে আসে দমকল। কোতয়ালি থানার পুলিশ আধিকারিকরাও পৌঁছন ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, বিজয় গুপ্তর বাজির দোকানের পাশেই ছিল তাঁর কাকা সীতারাম গুপ্তর দোকান। সেখানে ঝালাইয়ের কাজ চলছিল। পুলিশের অনুমান, কোনও ভাবে আগুনের ফুলকি উড়ে এসে পড়ে বাজির দোকানে। তার ফলেই বিরাট বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত সীতারামের দোকানও। আজমগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কমলেশ বাহাদুরের কথায়, দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে আরও দোকান ক্ষতিগ্রস্ত হতো, মৃতের সংখ্যাও বাড়ত পাল্লা দিয়ে।  

```