Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজমগড়ে বিষমদ খেয়ে মৃত পাঁচ, হাসপাতালে আরও ৪১! কাঠগড়ায় এসপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যেই বিষাক্ত মদ (Spurious Liquor) কাণ্ডে নাম উঠে আসে আজমগড়ের (Azamgarh)। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিষ মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৪১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন

আজমগড়ে বিষমদ খেয়ে মৃত পাঁচ, হাসপাতালে আরও ৪১! কাঠগড়ায় এসপি নেতা

শেষ আপডেট: 22 February 2022 06:02

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যেই বিষাক্ত মদ (Spurious Liquor) কাণ্ডে নাম উঠে আসে আজমগড়ের (Azamgarh)। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিষ মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৪১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। ঘটনায় রাজ্যের আবগারি দফতরের তিনজন কর্মীকে বরখাস্ত করেছে। পাশাপাশি তদন্তের কথাও জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে আজমগড়ের আহরাউলা থানা এলাকায়। এই ঘটনায় সমাজবাদী পার্টির এক নেতার যোগ আছে বলেও মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীরা যে দোকান থেকে মদ কিনেছে, সেই দোকানটি সমাজবাদী পার্টি প্রার্থী রমাকান্ত যাদবের ভাগ্নে রঞ্জেশের। আরও পড়ুনঃ মোবাইল দেব না, পুলিশকে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা বিধানসভা নির্বাচনের মধ্যে মদ খাওয়ার প্রবণতা বেশি দেখা গেছে বলে, সূত্রের খবর। সেই সুযোগ কাজে লাগিয়েই বিষাক্ত মদের সরবরাহও বেড়েছে। দেশি মদের বিক্রি খোলা বাজারে চলছে। বিধানসভা নির্বাচনের মধ্যে এহেন ঘটনা নিয়ে অস্বস্তিতে পুলিশ-প্রশাসন। গ্রামবাসীর মধ্যে এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্তারা এসেছেন। ঘটনার তদন্ত চলছে পুরো মাত্রায়।

```