Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে 'তিন দিনে পাঁচ' মামলা দায়ের মমতার বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: অসমে শান্তি শৃঙ্খলা নষ্টের অভিযোগে ফের একটি মামলা দায়ের করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গুয়াহাটির গীতানগর থানাতে এই মামলাটি দায়ের করা হয়েছে। অসমে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এই অভিযোগ করে একটি সংগঠনের পক

অসমে 'তিন দিনে পাঁচ' মামলা দায়ের মমতার বিরুদ্ধে

শেষ আপডেট: 4 August 2018 12:42

দ্য ওয়াল ব্যুরো: অসমে শান্তি শৃঙ্খলা নষ্টের অভিযোগে ফের একটি মামলা দায়ের করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গুয়াহাটির গীতানগর থানাতে এই মামলাটি দায়ের করা হয়েছে। অসমে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এই অভিযোগ করে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১৫৩ এ/ ২৯৮ ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অসমে নাগরিক কনভেনশনে যোগ দিতে যাওয়া মহুয়া মৈত্র, ফিরহাদ হাকিম, মমতা বালা ঠাকুর, অর্পিতা ঘোষ, নাদিমূল হক, রত্না দে নাগ, কাকলি ঘোষ দস্তিদার ও সুখেন্দু শেখর রায়েরও নাম রয়েছে এই মামলায়। প্রসঙ্গত, জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে নাগরিক কনভেনশনে যোগ দিতে বুধবার তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল অসমে গিয়েছিলেন। কিন্তু ১৪৪ ধারা বজায় আছে বলে শিলচর বিমানবন্দর থেকে তাঁদের বাইরে বেড়াতে দেয়নি পুলিশ। এমনকী তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বচসা ও সামান্য ধ্বস্তাধ্বস্তিও হয় পুলিশের। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়, তাঁদের হেনস্থা ও মারধর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেন। তারপরেই বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে অসম পুলিশ। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন 'একটি কেন তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হলেও ভয় পান না তিনি। তিনি অসমের নিপীড়িত মানুষের পাশে আছেন এবং থাকবেন।' তারপর শুক্রবার আরও তিনটি মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। ফের আজ আরেকটি মামলা দায়ের হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

```