Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উনিশের ভোটের আগে আজ সেমি ফাইনালের ফলের দিকে তাকিয়ে দেশ

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল হতেই আসতে শুরু করবে সেমি ফাইনালের ফলাফল। সকাল আটটায় শুরু হবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। মোটামুটি ভাবে গো বলয়ের মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীশগড়ের ফলাফল বিজেপি ও কংগ্রেস দুই দলেরই ভবিষ্যতের দিকনির

উনিশের ভোটের আগে আজ সেমি ফাইনালের ফলের দিকে তাকিয়ে দেশ

শেষ আপডেট: 9 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল হতেই আসতে শুরু করবে সেমি ফাইনালের ফলাফল। সকাল আটটায় শুরু হবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। মোটামুটি ভাবে গো বলয়ের মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীশগড়ের ফলাফল বিজেপি ও কংগ্রেস দুই দলেরই ভবিষ্যতের দিকনির্দেশ করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। অতীতেও দেখা গেছে এই তিন রাজ্যে যে দল বিধানসভায় বেশি আসন পায়, তারাই লোকসভায় ভালো ফল করে। অন্য দিকে, তেলঙ্গানায় কংগ্রেস ও চন্দ্রবাবু নায়ডুর জয় হলে বিরোধী জোটের ঐক্য মজবুত হবে। আর মিজোরাম যদি কংগ্রেসের হাত থেকে বিজেপি নিয়ে নিতে পারে, তা হলে উত্তর পূর্বে আধিপত্য কায়েম করার বিজেপির লক্ষ্য সফল হতে পারে। বুথফেরত সমীক্ষা থেকে যা ইঙ্গিত তা থেকে এটা কার্যত পরিষ্কার যে রাজস্থানে কংগ্রেসই সরকার গড়বে। মধ্যপ্রদেশে বিজেপির ভোট ভাগ হবে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান ও ছত্তীশগড়ে রমন সিংয়ের বিজেপি সরকারের ভাগ্য সুতোর উপর ঝুলবে এটা পরিষ্কার। মধ্যপ্রদেশে বিজেপি-র ঘাড়ের উপর নিঃশ্বাস ফেললেও কংগ্রেস সম্ভবত পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কংগ্রেস সরকার গঠন করলে কমল নাথ, দিগ্বিজয় সিং আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, তাই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাও দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হবেন, তেমনইইঙ্গিত। রাজস্থানে কংগ্রেস জিতে ক্ষমতায় এলে তরুণ নেতা শচীন পাইলট ও প্রবীণ অশোক গহলৌতের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এ এগিয়ে থাকবেন, সেটাও দেখার। মিজোরামে মিজো ন্যাশন্যাল ফ্রন্টের কাছে হারবে কংগ্রেস, বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত।

```