Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সঙ্গীদের সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছিল বাঘ, তিনজন রুখে দাঁড়ালেও বাঁচানো গেল না সুশান্তকে

ফের সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু। মৃত সুশান্ত প্রামাণিকের (২৭) বাড়ি ঝড়খালি কোস্টাল থানা এলাকার নেহেরু পল্লিতে। বৃহষ্পতিবার বিকালে সুশান্ত তাঁর প্রতিবেশীদের সঙ্গে সুন্দরবনের নদী খাঁড়িতে রওনা দিয়েছিলেন মাছ ধরার জন্য।

সঙ্গীদের সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছিল বাঘ, তিনজন রুখে দাঁড়ালেও বাঁচানো গেল না সুশান্তকে

শেষ আপডেট: 15 December 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু। মৃত সুশান্ত প্রামাণিকের (২৭) বাড়ি ঝড়খালি কোস্টাল থানা এলাকার নেহেরু পল্লিতে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার বিকালে সুশান্ত তাঁর প্রতিবেশী সুব্রত ডাকুয়া, বাবুলাল মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল নামে চার মৎস্যজীবী ২ নম্বর নেহেরু পল্লি এলাকার বাড়ি থেকে সুন্দরবনের নদী খাঁড়িতে রওনা দিয়েছিলেন মাছ ধরার জন্য। সন্ধে নাগাদ ওই মৎস্যজীবীর দল হেড়োভাঙার জঙ্গল লাগোয়া নদীতে জাল পাতছিলেন। তখন সূর্য ডুবে গিয়েছে। অন্ধকার ঘনিয়ে আসছে। নৌকায় তখন চার মৎস্যজীবী। সেই সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে সুশান্তকে টার্গেট করে। সুশান্তর ঘাড়ে থাবা বসিয়ে সকলের সামনে থেকে হিড় হিড় করে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।  

কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে পড়েন তিন সঙ্গী। এরপর কোনও কিছু না ভেবেই গাছের ডাল ভেঙে বাঘের পিছু ধাওয়া করে সুব্রত ডাকুয়া, বাবুলাল মণ্ডল ও নিশিকান্ত মণ্ডলরা। সঙ্গীকে যেনতেনভাবে বাঘের কবল থেকে উদ্ধার করতেই হবে। এটাই ছিল একমাত্র লক্ষ্য। দীর্ঘক্ষণ চলে বাঘে মানুষের লড়াই। ক্ষুধার্ত বাঘ তার শিকার ছাড়তে নারাজ। বাধা পেয়ে রুদ্র মূর্তি ধরে শিকার ছেড়ে অপর তিনজনকে আক্রমণ করার চেষ্টা করে। সে চেষ্টা বিফলে যেতেই বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয়। এরপর ঢুকে পড়ে গভীর জঙ্গলে।

বাঘ পালিয়ে যেতেই রক্তাক্ত সঙ্গীকে উদ্ধার করে নৌকায় তুলে তড়িঘড়ি ফেরার জন্য রওনা দেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে নদীবক্ষে নৌকার মধ্যেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। ঝড়খালি কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সুশান্তর মর্মান্তিক মৃত্যুর খবর নেহেরু পল্লি এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার।


```