Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সপরিবারে হেনস্থার শিকার পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিং। সপরিবারে হেনস্থার শিকার হয়েছেন তিনি। সেটাও আবার পাকিস্তানের মাটিতেই। গুলাব সিংয়ের অভিযোগ, স্ত্রী, সন্তান সহ তাঁকে বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে পাক পুলিশ। শুধু তাই নয়। তাঁকে

সপরিবারে হেনস্থার শিকার পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার

শেষ আপডেট: 11 July 2018 05:06

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিং। সপরিবারে হেনস্থার শিকার হয়েছেন তিনি। সেটাও আবার পাকিস্তানের মাটিতেই।
গুলাব সিংয়ের অভিযোগ, স্ত্রী, সন্তান সহ তাঁকে বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে পাক পুলিশ। শুধু তাই নয়। তাঁকে পাগড়ি খুলতেও বাধ‍্য করা হয় বলে অভিযোগ করেছেন গুলাব সিং।
সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনার সূত্রপাত। ২০১১ সালে গুরুদ্বারের সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভি‌যোগ তিনি মামলা করেন প্রপার্টি ট্রাস্ট বোর্ডের তৎকালীন প্রধান সৈয়দ আসিফ আখতার হাসমির বিরুদ্ধে। ২০১৮ সালে পাক সুপ্রিম কোর্ট রায় দেয় ওই সম্পত্তি বেআইনি ভাবে বিক্রি করা হয়েছে। অনুমান এই ঘটনার জন‍্যই হেনস্থার শিকার হতে হয়েছে গুলাব সিং এবং তাঁর পরিবারকে।
গুলাব সিং অভিযোগ করেছেন, প্রপার্টি ট্রাস্ট বোর্ডের সদস্য তারিক ওয়াজির তাঁকে মারধর করেছেন। এমনকী বাড়ি ছাড়ার জন্য তাঁকে দশ মিনিট সময়ও দেয়নি পাক পুলিশ। উল্টে তাঁকে বাধ্য করা হয় তাঁর পাগড়ি খুলতে। ক্ষুব্ধ এই শিখ পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে ধর্মীয়ভাবে হেনস্থা করা হয়েছে। আমাকে পাগড়ি ও চুল খুলতে বাধ্য করা হয়েছে। বাড়ি ছাড়তে বলে একটা নোটিশ দিলেই হতো।’

```