Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে প্রথম, কলকাতায় চালু হল ইলেকট্রনিক ফেরি ভেসেল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

দেশে প্রথম, কলকাতায় চালু হল ইলেকট্রনিক ফেরি ভেসেল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 9 January 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দেশের প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেলের পথ চলা শুরু হল। এদিন বিকেলে আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, "পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।"

পরিবহণ দফতর সূত্রের খবর, এই লঞ্চ তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ইলেকট্রনিক ফেরি ভেসেলটি।

পরিবহণ দফতরের এক কর্তা বলেন, "১৫০ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। সেখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।"

 মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২ টি বার্জ চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। 

এই মুহূর্তে রাজ্যের ৩৭টি ডিজেল চালিত লঞ্চ আছে। পরিবেশের কথা ভেবে আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যের। এরফলে একদিকে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনি দূষণ কমবে বলেই দাবি পরিবহণ মন্ত্রকের।

হাওড়া ছাড়াও হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে লঞ্চ পরিষেবা রয়েছে। পরিবহণ মন্ত্রক সূত্রের খবর, আগামী দিনে বাকি জেলাতেও ই-ভেসেল চালানোর পরিকল্পনা রয়েছে।


```