Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সারিয়েই আক্রান্তদের বাঁচাতে প্লাজমা দিচ্ছেন ডাক্তার, দেশে এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়েই সংক্রমিত হয়েছিলেন। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজের তিনিই প্রথম ডাক্তার যাঁর শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েই আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দান করলেন ডাক্তার তৌসিফ

করোনা সারিয়েই আক্রান্তদের বাঁচাতে প্লাজমা দিচ্ছেন ডাক্তার, দেশে এই প্রথম

শেষ আপডেট: 26 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়েই সংক্রমিত হয়েছিলেন। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজের তিনিই প্রথম ডাক্তার যাঁর শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েই আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দান করলেন ডাক্তার তৌসিফ খান। সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদেরও প্লাজমা দানের বার্তা দিলেন তিনি। দিল্লি, গুজরাট, কেরলের পাশাপাশি উত্তরপ্রদেশেও করোনা রোগীদের চিকিৎসায় শুরু হয়েছে প্লাজমা থেরাপি। ডাক্তার তৌসিফ বলেছেন, “সংক্রমণ পুরোপুরি নির্মূল হলেই প্লাজমা দান করা যায়। একেবারেই জটিল পদ্ধতি নয়। একজনের প্লাজমায় প্রাণ বাঁচবে অন্তত দু’জন রোগীর। করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এমন লোকজনের স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত।” কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌসিফ করোনায় আক্রান্ত হন চলতি মাসের শুরুতে। আইসোলেশন ওয়ার্ডে রোগীদের চিকিৎসার সময়েই সংক্রমণ ছড়ায় তাঁর শরীরে। কিং জর্জেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। ডাক্তার বলেছেন, সংক্রমণ কমার পরে ২১ দিন আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে। নমুনা পরীক্ষায় কোভিড নেগেটিভ নিশ্চিত হওয়ার পরেও ১৪ দিন হোম-আইসোলেশনে ছিলেন তিনি। সংক্রমণ পুরোপুরি নির্মূল হয়েছে নিশ্চিত হওয়ার পরেই প্লাজমা দানের সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি, চার করোনা রোগীর উপরে ট্রায়াল সন্তোষজনক: অরবিন্দ কেজরিওয়াল

প্লাজমা থেরাপি হল এমন এক চিকিৎসাপদ্ধতি যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীরের প্লাজমা বা রক্তরস নিয়ে করোনা আক্রান্তদের শরীরে তা প্রতিস্থাপন করা। সুস্থ হয়ে ওঠাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা আক্রান্তের শরীরে গিয়ে কোভিড ১৯ ভাইরাসকে হারিয়ে তাঁকে সুস্থ করে তুলতে পারবে বলেই বিজ্ঞানীদের ধারণা। প্লাজমা থেরাপি কোনও নতুন পদ্ধতি নয়। তবে করোনা রোগের চিকিৎসায় প্রথম এই থেরাপির প্রয়োগ করার কথা ভাবা হয়েছে। করোনা আক্রান্তের চিকিৎসায় প্লাজমা থেরাপি কার্যকরী বলে চিকিৎসকেরা মনে করছেন। বিশ্বজুড়ে এই থেরাপি নিয়ে গবেষণা চলছে। কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য এমএলবি ভাট বলেছেন, “হাসপাতালের জন্য গর্বের বিষয়। একজন ডাক্তারকে দেখে অনুপ্রাণিত হবেন বাকিরাও।” ডাক্তারের তৌসিফের পাশাপাশি উমা শঙ্কর পাণ্ডে নামে এক করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠা এক রোগীও প্লাজমা দান করছেন বলে জানা গিয়েছে। ভারতে প্লাজমা থেরাপির প্রয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)জানিয়েছে,প্লাজমা-থেরাপি (Convalescent Plasma Therapy) এবং প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি, দু’রকম পদ্ধতির ব্যবহার হতে পারে করোনা আক্রান্তদের চিকিৎসায়। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির(এনআইভি) সহযোগিতায় প্লাজমা থেরাপি নিয়ে গবেষণাও চলছে আইসিএমআরে। দিল্লিতে এই থেরাপি করোনা রোগীদের উপর কার্যকরী হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের চারজন রোগীর উপরে এই থেরাপির প্রয়োগ করা হয়, যাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির সন্তোষজনক ভূমিকার কথা ঘোষণা করে প্লাজমা দানে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির পাশাপাশি কেরল ও গুজরাতের কয়েকটি হাসপাতালে এই থেরাপি শুরু করে দিয়েছেন ডাক্তাররা। কেরল সরকারের উদ্যোগে কয়েকটি হাসপাতালে ডাক্তার ও বিজ্ঞানীদের নিয়ে তৈরি হযেছে টাস্ক ফোর্স। প্লাজমা থেরাপির প্রয়োগ কীভাবে হবে সেই নিয়ে প্রোটোকল বানানো হয়েছে। অন্যদিকে, আহমেদাবাদের  দু’টি হাসপাতালে প্লাজমা থেরাপি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

```