Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লেডিজ স্পেশাল লোকাল ট্রেনে এবার ফার্স্ট ক্লাস কামরা, টিকিটের দাম অনেকটাই বেশি হতে পারে

লেডিজ স্পেশাল লোকাল ট্রেনে এবার ফার্স্ট ক্লাস কামরা, টিকিটের দাম অনেকটাই বেশি হতে পারে

শেষ আপডেট: 6 October 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে মনমোহন সিং জমানায় রেল মন্ত্রী থাকাকালীন শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় প্রথম লেডিস স্পেশাল ট্রেন চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্রেনে এত দিন পর প্রথম ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট চালু হতে চলেছে। 

শেষ পর্যন্ত শিডিউলে কোনও বদল না হলে দেবীপক্ষের শুরুতে অর্থাৎ ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট রুটে এই পরিষেবা শুরু হবে। এই মুহূর্তে মাতৃভূমি লেডিজ স্পেশালের সেকেন্ড ক্লাসে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া হল ২০ টাকা। কিন্তু ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে অনেকটাই বেশি ভাড়া গুণতে হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় লক্ষ লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন। এঁদের মধ্যে বেশিরভাগই মান্থলি টিকিট কাটেন। শিয়ালদহ-রানাঘাটের মান্থলি টিকিটের দাম ৩৫৫ টাকা। কিন্তু প্রস্তাবিত ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য মান্থলি টিকিটের দাম ১ হাজার টাকার বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। 

এর আগে দক্ষিণ-পূর্ব রেলের বেশকিছু লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কোচ শুরু করা হয়েছিল। কিন্তু বেশি ভাড়ার কারণে সেই কোচ নিয়ে উৎসাহে ভাটা ছিল। শেষমেশ ওই কোচ তুলে দেয় রেল। এবার শিয়ালদহ ডিভিশনে তা ফের পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে। 

ফার্স্ট ক্লাস কোচে কাঠের সিটের বদলে থাকবে গদিওয়ালা আসন। কোচের মেঝেতে ম্যাট লাগানো। তা ছাড়া কোচের মধ্যে নানারকম ছবি আঁকা থাকবে। শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লেডিজ স্পেশালে দু’টি কোচকে ভিন্ন চেহারা দিয়ে এই ফার্স্ট ক্লাসে উন্নীত করা হয়েছে। কামরার গায়ে লেখা ‘ফার্স্ট ক্লাস’। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সেকেন্ড ক্লাসের যাত্রীরা এই কামরায় উঠে আরপিএফের হাতে ধরা পড়ে গেলে জরিমানা দিতে হবে।


```