Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি কাণ্ডে প্রথম জামিন! শাহজাহান ঘনিষ্ঠকে কী শর্তে মুক্তি দিল আদালত

সিবিআইয়ের আপত্তি উড়িয়ে ফারুককে শনিবার জামিনে মুক্তি দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। 

সন্দেশখালি কাণ্ডে প্রথম জামিন! শাহজাহান ঘনিষ্ঠকে কী শর্তে মুক্তি দিল আদালত

সন্দেশখালি কাণ্ডে জামিন পেলেন শাহজাহান ঘনিষ্ঠ ফারুক।

শেষ আপডেট: 16 June 2024 08:07

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে জামিনে মুক্তি পেলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি।  সিবিআইয়ের আপত্তি উড়িয়ে ফারুককে শনিবার জামিনে মুক্তি দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। 

পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জামিনে মুক্তি পেলেও সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। আদালত একাধিক শর্ত বেঁধে দিয়েছে তাঁকে। সিবিআইয়ের কাছে নিজের ঠিকানা জানানোর পাশাপাশি সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে ফারুককে।


 গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের খোঁজে গিয়ে মারমুখী জনতার হামলার শিকার হয়েছিলেন ইডির অফিসাররা। মাথা ফেটেছিল কেন্দ্রীয় সংস্থার তিন আধিকারিকের। ওই ঘটনায় ন্যাজাট থানায় অভিয়োগ দায়ের করেছিল ইডি।

পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নেমে গত ২৭ মে বসিরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। শেখ শাহজাহান-সহ সাতজনের নামে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারীরা। তাদেরই অন্যতম ফারুক আকুঞ্জি। শাহজাহান-সহ বাকি অভিযুক্তরা জেলে রয়েছেন।

সন্দেশখালি কাণ্ডে ফারুক জামিন পাওয়ায় আগামীদিনে বাকিদের জামিন মিলতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।


```