Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানী এক্সপ্রেসের ভরা কামরায় পরপর গুলি সেনাকর্মীর! আতঙ্কে দিশেহারা যাত্রীরা

রাজধানী এক্সপ্রেসের ভরা কামরায় পরপর গুলি সেনাকর্মীর! আতঙ্কে দিশেহারা যাত্রীরা

শেষ আপডেট: 10 November 2023 11:53

শঙ্খদীপ দাস 

ভয়ঙ্কর ঘটনা শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস কামরায়। ভরা বগিতে টিকিট পরীক্ষকের সঙ্গে তর্কাতর্কির মাঝেই আচমকা পরের পর গুলি চালাতে শুরু করলেন এক সেনা জওয়ান। আতঙ্কে কামরার মধ্যে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেয়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গেছে। এই ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে রেল পুলিশ।

ঘটনাটি ঘটেছে রাত পৌনে ১০টা নাগাদ। জানা গেছে, হরবিন্দর সিং নামে ৪১ বছর বয়সি ওই সেনাকর্মী সাধারণ যাত্রী হিসেবে ট্রেনে উঠেছিলেন। তাঁর কাছে যে টিকিটটি ছিল সেটি আসলে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের। কিন্তু ভুলবশত তিনি উঠে পড়েন শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেসে। 

সূত্রের খবর, টিকিট পরীক্ষক যখন এসে ওই যাত্রীর টিকিট দেখতে চান তখন তিনি দাঁড়িয়েছিলেন বি৭ এবং বি৮ কামরার মাঝখানে। সেখানেই ভুল টিকিটকে কেন্দ্র করে টিটিইর সঙ্গে বচসা শুরু হয় তাঁর। কথা কাটাকাটির মাঝেই সার্ভিস রাইফেল বের করে গুলি চালাতে শুরু করেন ওই সেনাকর্মী। 

যাত্রীরা আতঙ্কে দিশেহারা হয়ে কামরার মধ্যে ছোটাছুটি করতে শুরু করেন। তবে কেউ আহত হননি। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী এক্সপ্রেসে থাকা আরপিএফ জওয়ানরা ধরে ফেলেন ওই ব্যক্তিকে। পরে ঝাড়খণ্ডের কোডার্মা স্টেশনে ট্রেন থামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।


```