Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত-বিরেতে কলকাতায় চলল গুলি, গুরুতর আহত মূক ও বধির প্রৌঢ়!

দ্য ওয়াল ব্যুরো: রাত-বিরেতে কলকাতা (Kolkata) শহরে চলল গুলি (firing)। আর তাতেই গুরুতর জখম (injured) হয়েছেন এক মূক ও বধির প্রৌঢ়। পেটে গুলি লেগেছে তাঁর। সঙ্কটজনক অবস্থায় ওই ব্যক্তিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত-বিরেতে কলকাতায় চলল গুলি, গুরুতর আহত মূক ও বধির প্রৌঢ়!

শেষ আপডেট: 12 October 2022 03:46

দ্য ওয়াল ব্যুরো: রাত-বিরেতে কলকাতা (Kolkata) শহরে চলল গুলি (firing)। আর তাতেই গুরুতর জখম (injured) হয়েছেন এক মূক ও বধির প্রৌঢ়। পেটে গুলি লেগেছে তাঁর। সঙ্কটজনক অবস্থায় ওই ব্যক্তিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি এখনও বিপদমুক্ত নয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এন্টালির (Entally) পটারি রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত ১১টা নাগাদ আচমকাই কেউ গুলি চালায়। সেই ঘটনায় গুলিবিদ্ধ হন রতন সাধুখাঁ নামে ওই ব্যক্তি। মূক ও বধির রতনবাবুর পেটে গুলি লাগে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর বিপদ এখনও কাটেনি বলেই জানা গেছে। তবে কে বা কারা আচমকা গুলি চালাল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গুলি চালানোর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

গুলি চলার ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এন্টালি থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডিসি প্রিয়ব্রত রায়ও। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে, কেনই বা রাতবিরেতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কল পাম্প করলেই বেরোচ্ছে মদ, মাটির তলায় বসানো ট্যাংক! মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য


```