Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের গুলি চলল জামিয়ায়, এবার রাতের অন্ধকারে! চার দিনে তিন বার বন্দুক-হামলা দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো: মাত্র তিন দিনের ব্যবধান। ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর। এবার হামলা রাতের অন্ধকারে। সূত্রের খবর, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর ও এক নম্বর গেটের কাছে হঠাৎই বন্দুক চালায় দুই দুষ

ফের গুলি চলল জামিয়ায়, এবার রাতের অন্ধকারে! চার দিনে তিন বার বন্দুক-হামলা দিল্লিতে

শেষ আপডেট: 2 February 2020 18:53

দ্য ওয়াল ব্যুরো: মাত্র তিন দিনের ব্যবধান। ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর। এবার হামলা রাতের অন্ধকারে। সূত্রের খবর, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর ও এক নম্বর গেটের কাছে হঠাৎই বন্দুক চালায় দুই দুষ্কৃতী। তারা স্কুটারে করে এসেছিল বলে জানা গেছে।এক জনের পরনে ছিল লাল জ্যাকেট।  পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু গুলির শব্দ হতেই স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্ধকারে ছুটোছুটি করতে শুরু করেন সকলে। মাত্র চার দিনের মধ্যে এই নিয়ে তিন-তিনবার দিল্লির আন্দোলনকারীদের উপর গুলি চালনার ঘটনা বেশ চাপে ফেলেছে পুলিশকে। জামিয়া থেকে দু'কিলোমিটার দূরেই শাহিন বাগ। প্রায় দু'মাস ধরে সেখানে বিক্ষোভ অবস্থানে বসেছেন সাধারণ মানুষ। শনিবার গুলি চলে এই শাহিন বাগেও।

আরও পড়ুন: পরপর দু'বার গুলি জামিয়া-শাহিনবাগের সিএএ আন্দোলনে, সরানো হল দিল্লির পুলিশকর্তাকে

বিরোধীদের দাবি, এত বড় আন্দোলনে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। নইলে পুলিশের নাকের ডগায় এভাবে বারবার প্রকাশ্যে গুলি করা কীভাবে সম্ভব! সমালোচনার মুখে পড়ে রবিবারই বদলি করা হয়েছে প্রশাসনিক দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক চিন্ময় বিসওয়ালকে। তার পরে ২৪ ঘণ্টাও কাটল না, ফের গুলি চলল জামিয়ায়। https://twitter.com/ANI/status/1224047019490189312 বৃহস্পতিবার জামিয়ার সামনে প্রতিবাদ মিছিল চলাকালীন আচমকা ব্যারিকেড ভেঙে সামনে চলে আসে একটি ছেলে। তার ফেসবুক প্রোফাইলের নাম রামভক্ত গোপাল। উত্তরপ্রদেশের বাসিন্দা রামভক্ত একাদশ শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে। ঘটনার দিন স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে দিল্লি চলে আসে সে। পরিকল্পনামাফিক গুলি চালায় প্রতিবাদ মিছিলে। এই পরিকল্পনার কথা সে বেশ কয়েক দিন ধরেই ফলাও করে ঘোষণা করেছিল ফেসবুকে। এমনকি ঘটনা ঘটানোর আগেও ফেসবুকে একটি লাইভ ভিডিও শেয়ার করে "হিন্দু ধর্ম রক্ষার দায়িত্ব পালন" করার কথা বলে। মিছিলে যখন 'আজাদি' স্লোগান উঠছে, তখনই ওই তরুণ কয়েক বার শূন্যে গুলি চালিয়ে সোজা মিছিলে গুলি চালিয়ে দেয় একটি। তার আগে চিৎকার করে বলে, "এই নে আজাদি!" এই ঘটনায় অভিযোগ ওঠে, মিছিলের কথা আগে থেকে জানা সত্ত্বেও ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। শুধু তাই নয়, রামভক্ত যখন গুলি চালাচ্ছে, তখনও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেই ভিডিওয় ধরা পড়েছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলে দিল্লির শাহিনবাগ এলাকায় সিএএ ও এনআরসির বিরোধী আন্দোলনে। শনিবার সন্ধেয় জশোলা রেড লাইটের কাছে হঠাৎই শূন্যে গুলি চালায় কপিল গুজ্জর নামের এক ২৩ বছরের যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, গুলি চালানোর সময়ে ওই দুষ্কৃতী বলছে, এই দেশ কারও হিসেবে চলবে না। শুধু হিন্দুদের মতেই চলবে।

 

```