Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'আপনারাও চলে আসুন, না হলে সিটটা হাতছাড়া হবে'! বিধানসভায় অগ্নিমিত্রাদের কী বললেন ফিরহাদ

ভরা বিধানসভায় বিরোধীদলের সদস্যদের দল বদলের প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী! বুধবার অভূতপূর্ব এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা।

 'আপনারাও চলে আসুন, না হলে সিটটা হাতছাড়া হবে'! বিধানসভায় অগ্নিমিত্রাদের কী বললেন ফিরহাদ

ফিরহাদ হাকিম ও অগ্নিমিত্রা পল।

শেষ আপডেট: 27 November 2024 19:28

দ্য ওয়াল ব্যুরো: ভরা বিধানসভায় বিরোধীদলের সদস্যদের দল বদলের প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী! বুধবার অভূতপূর্ব এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা।

বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনা চলছিল। কথা প্রসঙ্গে সেখানে সদ্য সমাপ্ত ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফলের বিষয়টি ওঠে। তখনই মাদারিহাট কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ টেনে বিজেপির বিধায়কদের শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম!

সূত্রের খবর, সংবিধান দিবস নিয়ে আলোচনায় শাসক-বিরোধী বিধায়কদের বক্তব্যে রীতিমতো হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। তখনই বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের উদ্দেশে ফিরহাদ হাকিম ওরফে ববিকে রসিকতার সুরে বলতে শোনা যায়, ' উপ নির্বাচনে ৬ এ ৬ পেয়েছি! আপনারাও চলে আসুন, না হলে সিটটা হাতছাড়া হবে!"

জবাবে হাত নেড়ে অগ্নিমিত্রাও কিছু একটা বলেন। তবে চিল চিৎকারে তা শোনা যায়নি। পরেও এ ব্যাপারে অগ্নিমিত্রা বা ফিরহাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ফিরহাদের ঘনিষ্ঠ মহলের দাবি, 'দাদা একথা বলেছেন কটাক্ষের সুরেই!' পুরো বিষয়টিকে কেন্দ্র করে পরে পদ্ম শিবিরের বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা যায় শাসকদলের আরও কয়েকজন বিধায়ককে।

ঘটনা হল, গত ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ছিল। ২৩ নভেম্বর ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে মাদারিহাট বিধানসভাটি ২০২১ সালে জিতেছিল বিজেপি। ফল প্রকাশের পর দেখা যায়, মাদারিহাটও তৃণমূলের দখলেই গিয়েছে।

২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগ্গা প্রায় ৩০ হাজার ভোটে জিতেছিলেন। এবারে সেখানে ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। অর্থাৎ বিজেপির ভোট কমেছে প্রায় ৬০ হাজার!

তৃণমূলের এক বিধায়কের কথায়, "২১ সালে ওরা বাংলা বদলের ডাক দিয়েছিল। ফল প্রকাশের পর দেখা গিয়েছিল, আরও বেশি আসনে তৃণমূলের প্রার্থীদের জয়ী করেছিলেন সাধারণ মানুষ। পঞ্চায়েত, লোকসভার পর উপ নির্বাচনেও সেই ধারা শুধু বজায় রয়েছে তাই নয়, উত্তরোত্তর তৃণমূলের ভোটও বেড়েছে। এই প্রেক্ষিতেই ফিরহাদ অগ্নিমিত্রাদের বার্তা দিতে চেয়েছেন যে নিজের আসন বাঁচাতে চাইলে বিজেপি ছেড়়ে তৃণমূলে চলে আসুন!"


```