Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্রি হয়ে যাচ্ছে শহরের ছাদ! মমতার ধাতানির পরই কড়া পদক্ষেপের নির্দেশ ফিরহাদের

ঘটনার সূত্রপাত, বাংলার ফুটপাত দখল হয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে নবান্নের রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী-অফিসারদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর 'রণং দেহি' মেজাজের মুখোমুখি হতে হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

বিক্রি হয়ে যাচ্ছে শহরের ছাদ! মমতার ধাতানির পরই কড়া পদক্ষেপের নির্দেশ ফিরহাদের

মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 22 June 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা জমি পেলেই হল! অলিতে গলিতেও গজিয়ে উঠছে বহুতল। নিয়মের তোয়াক্কা না করে এসব তো চলছিলই, সঙ্গে হালফিলে বাড়তি মুনাফালাভের জন্য রুফটপ অর্থাৎ ছাদও বিক্রি করে দেওয়া হচ্ছে।

হাতে গোনা কয়েকটি নয়, তদন্তে নেমে পুরসভা জানতে পেরেছে শহরের একাধিক ছাদ বিক্রি বা ভাড়ায় ব্যবহার করা হচ্ছে। রাতারাতি সেখানে তৈরি হয়েছে রেস্তোরাঁ, বার। সেই তালিকায় রয়েছে হুক্কা বারও। 

প্রতীকী ছবি।

শহরের কোথায় কোথায় কী কী জবরদখল হয়েছে তা খতিয়ে দেখতে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে নির্দেশ দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারপরই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুর আধিকারিকদের তদন্তে। সূত্রের খবর, ট্যাক্স নেওয়া তো দূর, এসব ব্যাপারে পুরসভার কাছে কোনও তথ্য়ই ছিল না এতদিন।

বিষয়টি জানতে পারার পরই মেয়র জানিয়েছেন, আইনি কাগজপত্র না থাকলে রুফটপ ভেঙে ফেলতে হবে।

ঘটনার সূত্রপাত, বাংলার ফুটপাত দখল হয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে নবান্নের রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী-অফিসারদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর 'রণং দেহি' মেজাজের মুখোমুখি হতে হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

মমতা স্পষ্টতই বলেছিলেন, এক শ্রেণির নেতা, পুরসভার কিছু কর্মী আর অফিসার টাকা নিয়ে বাইরের লোক বসাচ্ছেন। কিছু আমলাও এর সঙ্গে জড়িত বলে তাঁর অভিযোগ। এরপরই ফিরহাদের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তোমরা এর জন্য দায়ী।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ওই ধাতানির পরই নড়েচড়ে বসেছেন কলকাতার মেয়র। পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে জবরদখল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্রেই তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।  

মেয়র বলেন, "বেশি মুনাফা লাভের জন্য শহরের বহু ছাদ বিক্রি বা ভাড়ায় ব্যবহার করা হচ্ছে। কোনও অনুমতির তোয়াক্কা না করে এগুলো করা হচ্ছে। দফতরের আধিকারিকদের বলেছি, সার্ভে করে বেআইনি রুফটপের তালিকা তৈরি করতে। সব ভেঙে ফেলা হবে।"

একই সঙ্গে ফিরহাদ বলেন, "ছাদ রাখা হয় কারণ, হঠাৎ বহুতলে আগুন ধরলে মানুষ ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন। পরে দমকল সিঁড়ি দিয়ে ছাদ থেকে তাঁদের উদ্ধার করেন। সব কিছু বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই জিনিস আমরা আর বরদাস্ত করব না।"


```