Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমি কীভাবে জানব কী করে হল! বেআইনি নির্মাণ প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

গার্ডেনরিচের বিপর্যয় নিয়ে কার্যত ইঞ্জিনিয়ারদের ওপর দায় চাপিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আমি কীভাবে জানব কী করে হল! বেআইনি নির্মাণ প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

ফিরহাদ হাকিম - ফাইল

শেষ আপডেট: 21 March 2024 18:57

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের বিপর্যয় নিয়ে কার্যত ইঞ্জিনিয়ারদের ওপর দায় চাপিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর স্পষ্ট কথা ছিল, বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব। বৃহস্পতিবার গার্ডেনরিচের বেআইনি নির্মাণ প্রসঙ্গে আবারও দায় এড়িয়ে গেছেন মেয়র। সাংবাদিকদের প্রশ্নে তাঁর পাল্টা প্রশ্ন, ''আমি কীভাবে জানব, কী করে হল?'' 

গার্ডেনরিচের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে এসে ফিরহাদ হাকিম বলেন, সোমবার থেকে তিনি মানুষের পাশে আছেন। এখন উদ্ধারকাজ ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা সেটা দেখাই মূল লক্ষ্য। এই সময়ে সাংবাদিকরা তাঁকে অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ মন্তব্য করেন, ''যে যা বলছে বলুক। এটা নিয়ে আমি আর কিছু বলব না।'' এই ঘটনার পর গার্ডেনরিচের একটি বহুতলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই নির্মাণ কীভাবে হল তা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ সাফ বলেন, ''আমি কী করে জানব কীভাবে হয়েছে?'' এর আগে গার্ডেনরিচে বেআইনি নির্মাণকে সামাজিক ব্যধি বলে মন্তব্য করেছিলেন ফিরহাদ। 

বুধবার বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র। সেই বৈঠক থেকে বিল্ডিং বিভাগের শোকজ হওয়া আধিকারিকদের মধ্যে এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক দিয়েছিলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ''হয় আপনি অপদার্থ, নয়তো চোর। পাশের আইনি বাড়িকে নোটিস দিলেন, আর বেআইনি নির্মাণ দেখতে পেলেন না? আপনার গাফিলতিতেই এত মৃত্যু!'' পাশাপাশি বেআইনি নির্মাণ সংক্রান্ত আইন কড়াভাবে লাগু করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। কোনও বেআইনি নির্মাণে অনুমোদন যেন না দেওয়া হয় তা স্পষ্ট করে দেন। 

ইতিমধ্যেই গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচের ঘটনায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য কী পদক্ষেপ নিয়েছে রাজ্য, তা জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে, যারা আহত তাদের উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও রিপোর্ট দিয়ে জানাতে হবে।


```