Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অ্যাম্বুল্যান্স রেডি, জলভর্তি ট্যাঙ্কও ঘুরছে নানা প্রান্তে, তাপপ্রবাহে পুর-প্রস্তুতির কথা বললেন ফিরহাদ

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের রেকর্ড গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর (Kolkata Heatwave)। এর আগে চৈত্র মাসে এমন দাবদাহ কখনও দেখেনি বাংলা। আজ, সংক্রান্তির দিন তাপমাত্রা পেরিয়ে গেছে চল্লিশের কোঠা। রোদে-ঘামে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। কলকাতা-সহ

অ্যাম্বুল্যান্স রেডি, জলভর্তি ট্যাঙ্কও ঘুরছে নানা প্রান্তে, তাপপ্রবাহে পুর-প্রস্তুতির কথা বললেন ফিরহাদ

শেষ আপডেট: 14 April 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের রেকর্ড গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর (Kolkata Heatwave)। এর আগে চৈত্র মাসে এমন দাবদাহ কখনও দেখেনি বাংলা। আজ, সংক্রান্তির দিন তাপমাত্রা পেরিয়ে গেছে চল্লিশের কোঠা। রোদে-ঘামে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। কলকাতা-সহ ১৪ জেলায় চলছে তাপপ্রবাহ, জারি রয়েছে কমলা সতর্কতা।

এই পরিস্থিতিতে শহরবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মেয়র ফিরহাদ ববি হাকিম (Firhad Hakim)। আশ্বস্ত করলেন একাধিক প্রতিশ্রুতি দিয়ে। এদিন ববি বলেন, 'তাপপ্রবাহ চলছে, মানুষ অসুস্থ হয়ে পড়ার অবস্থা। এত গরমে লুয়ের মতো পরিস্থিতি। আমরা গতকাল পুরসভার তরফে একটা নোটিস বার করেছি। অ্যাম্বুল্যান্স রেডি রাখতে বলেছি, যদি কেউ মাথা ঘুরে পড়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়, তাকে যাতে তাড়াতাড়ি হাসপাতালে নেওযা যায়।'

কেবল পুর দফতর নয়, পাশাপাশি রাজ্য সরকারও তৎপর আছে বলে উল্লেখ করেন ববি। তিনি পরামর্শ দেন, দুপুরে যাতে যতটা সম্ভব কম বেরোনো যায়, সেই ব্যবস্থা করতে। তিনি বলেন, 'আমি সকলকে বলছি সকালের দিকে বেশি কাজ করতে, ১২ থেকে ৪টে না বেরোতে।'

এই তীব্র গরমে শহরের জলকষ্ট নিয়ে প্রশ্ন করা হলে ববি বলেন, জলের যাতে কষ্ট না হয়, সে বিষয়েও খেয়াল রাখা হচ্ছে। জলের ট্যাঙ্কগুলি সব ভর্তি রাখা হচ্ছে। কম-বেশি জল আছে সব জায়গায়। তবে তার পরেও জল নিয়ে যা খানিকটা টানাটানি হয়ই, সে কথা স্বীকার করেছেন ববি।

তিনি ব্যাখ্যা করে বলেছেন, 'এই সময়ে গঙ্গার জলস্তরও কমে যায়, সে জন্য জলের সঙ্গে কাদা ওঠে। সেই কাদা বসিয়ে রেখে জলটা আগে পিউরিফাই করতে হয়। জলের সাপ্লাই নদীই কম দেয়। ডিপ টিউবওয়েলেও জলস্তর নেমে যায়। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি সরবরাহ স্বাভাবিক রাখার। তবু একটু কম হয়ে যায় জল, কারণ এখন মানুষের জল বেশি লাগে। এমনিতে মানুষ একবার স্নান করলে এখন তিনবার করে। ফলে তিনগুণ জল খরচ হয়। কিন্তু সাপ্লাই তো তিনগুণ হয় না, বরং কমে যায়।'

ফিরহাদ আরও জানিয়েছেন, জলের ভ্রাম্যমাণ ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে শহরের নানা প্রান্তে, সেগুলো ঘুরছে চারদিকে। টালা, গার্ডেনরিচ থেকে একটু দূরে অবস্থিত জায়গাগুলোয় সরবরাহ কম হওয়ার কারণে ওই ট্যাঙ্ক দিয়ে মেক আপ দেওয়া হচ্ছে। তবে কলকাতায় জলের কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন তিনি।

পয়লা বৈশাখে তীব্র হবে তাপপ্রবাহ, হার্ট-পাকস্থলীর সমস্যা বাড়বে, ভোগাবে ভাইরাল ইনফেকশনও


```