Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু পিছু ৬ হাজার! হাতেনাতে ধরলেন ফিরহাদ, অনলাইন চালুর পরেও কমেনি দালালরাজ

দ্য ওয়াল ব্যুরো: দালালরাজ ঠেকাতে জন্মের শংসাপত্র আবেদনের ব‌্যবস্থা অনলাইনে করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে জন্মের শংসাপত্রের আবেদন করা যায়। এমনকি শংসাপত্র পাওয়ার তারিখও জানা যায় সংশ্লিষ

শিশু পিছু ৬ হাজার! হাতেনাতে ধরলেন ফিরহাদ, অনলাইন চালুর পরেও কমেনি দালালরাজ

শেষ আপডেট: 19 August 2023 07:50

দ্য ওয়াল ব্যুরো: দালালরাজ ঠেকাতে জন্মের শংসাপত্র আবেদনের ব‌্যবস্থা অনলাইনে করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে জন্মের শংসাপত্রের আবেদন করা যায়। এমনকি শংসাপত্র পাওয়ার তারিখও জানা যায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে। আসল নথি নিয়ে গিয়ে দেখালেই মেলে শংসাপত্র।

এজন্য কানাকড়িও খরচ করার প্রয়োজন নেই। বাস্তবে অবশ্য দেখা গেল অন্য চিত্র। শিশু পিছু ৬ হাজার টাকা দালালের হাতে গুঁজে দিলে তবেই মেলে নবজাতকের সরকারি শংসাপত্র! দেখলেন খোদ কলকাতা পুরসভার (Kolkata Municipality) মেয়র ফিরহাদ হাকিম। হাতে নাতে দালালকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফিরহাদ (Firhad Hakim)।

ফিরহাদ বলেন, “অসাধুচক্র বন্ধ করতেই পুরসভায় (Kolkata Municipality)অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। জন্মের শংসাপত্রের জন‌্য এক টাকাও লাগে না। কিন্তু গরিব মানুষ অনলাইনের বিষয়টি জানেন না। সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে অসাধুচক্র।”

কীভাবে দালালচক্রকে হাতে নাতে ধরলেন ফিরহাদ?

পুরসভার কাজকর্মের হাল হকিকত দেখতে ফি বৃহস্পতিবার গার্ডেনরিচ রোডের বরো অফিসে বসেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । জানা গেছে, সেখানে এলাকার এক মহিলা ফিরহাদের সঙ্গে দেখা করেন। অনুরোধের সুরে তিনি ফিরহাদকে বলেন, “আমরা গরিব মানুষ। চার্জটা একটু কমিয়ে দিতে বলুন না।” মহিলার কথা শুনে সন্দেহ হয় ফিরহাদের। মহিলাকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন, ওই মহিলার তিনটি বাচ্চার জন্মের শংসাপত্রের জন্য দালালরা শিশু পিছু ৬ হাজার টাকা চেয়েছে!

বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন মেয়র। প্রমাণ সহ দালালকে ধরতে পুলিশের সঙ্গে নগদ টাকা দিয়ে পাঠান নিজের নিরাপত্তারক্ষীকে। দালাল টাকা নেওয়ার সময়ই তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গা-ছাড়া মনোভাবেই ছাত্রের মৃত্যু! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য


```