Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘‌ভরসা হারিও না, লেগে থাকো, কোনও না কোনওদিন তোমারও জয় হবে’‌, প্রচারে প্রিয়াঙ্কাকে খোঁচা ববির

দ্য ওয়াল ব্যুরো: ‘‌ভবানীপুরে প্রচারের (Election Campaign) জন্য বহু বিজেপি নেতা ভয় পেয়ে সরে দাঁড়াচ্ছেন। খারাপ লাগছে ছোট্ট মেয়েটার জন্য। এন্টালিতে দাঁড়ালো, বেচারি হেরে গেল। ভবানীপুরেও দাঁড়িয়েছে। সবাই জানে কী হবে। এখানেও কোনও সুযোগ নেই। ত

‘‌ভরসা হারিও না, লেগে থাকো, কোনও না কোনওদিন তোমারও জয় হবে’‌, প্রচারে প্রিয়াঙ্কাকে খোঁচা ববির

শেষ আপডেট: 12 September 2021 12:29

দ্য ওয়াল ব্যুরো: ‘‌ভবানীপুরে প্রচারের (Election Campaign) জন্য বহু বিজেপি নেতা ভয় পেয়ে সরে দাঁড়াচ্ছেন। খারাপ লাগছে ছোট্ট মেয়েটার জন্য। এন্টালিতে দাঁড়ালো, বেচারি হেরে গেল। ভবানীপুরেও দাঁড়িয়েছে। সবাই জানে কী হবে। এখানেও কোনও সুযোগ নেই। তাও প্রিয়াঙ্কাকে বলব, তুমি ভরসা হারিও না, লেগে থাকো। কোনও না কোনওদিন তোমারও জয় হবে।’ রবিবার ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে (Priyanka Tibrewal) এভাবেই ‘‌খোঁচা’‌ দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ইতিমধ্যেই ভোট প্রচারে জোর টক্কট দুই ফুলে। একদিকে পদ্ম, অন্যদিকে জোড়াফুল। সকালেই চেতলায় দলনেত্রীর হয়ে প্রচারে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে নেত্রীর জন্য ভোটের আবেদন করেন। ‌ আরও পড়ুনঃ ভোটের ভবানীপুরে বাড়ি বাড়ি 'দিদির ভাই' ববি, বিজেপির প্রিয়াঙ্কা, সিপিএমের শ্রীদীপ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন প্রিয়াঙ্কা। একসময়ে বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে এন্টালিতে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান প্রিয়াঙ্কা। এদিন সেই প্রসঙ্গ তুলেই তাঁকে কটাক্ষ করেন ফিরহাদ। এদিন ববি হাকিম চেতলায় তাঁর নিজের এলাকা ৪২ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তিনি প্রচারে বেড়িয়ে বলেন, ‘‌আমি এখানকার ছেলে। গণতন্ত্রের নিয়ম হল মানুষের দুয়ারে যেতে হবে। সেই কাজটাই আমি করছি। আমি এখানকার প্রতিটা গলিতে রাজনীতি করেছি। তাই এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের একার ভোট না, আমাদের সকলের ভোট। এখানে আমি নেতা–মন্ত্রী নই। আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। সন্ত্রাসের কথা বলে আর কতদিন চালাবে বিজেপি। সন্ত্রাস তো গুজরাটে হয়। সন্ত্রাস দিল্লির দাঙ্গা। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মামলা করা হয় না। নন্দীগ্রাম,ভবানীপুর, চেতলা এক নয়। নন্দীগ্রামে যেভাবে রিগিং হয়েছে, সেটা ভবানীপুরে হবে না।’‌ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```