Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেঁপে উঠল পেট্রল পাম্প, বিকট শব্দে ফাটল অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার, ঝলসে মৃত ১

অগ্নিনির্বাপণ যন্ত্রের যে গ্যাস সিলিন্ডার থাকে সেটি রিফিল করার সময়েই বিপত্তি বাঁধল। গ্যাস লিক করে বিকট শব্দে ফাটল সিলিন্ডার।

কেঁপে উঠল পেট্রল পাম্প, বিকট শব্দে ফাটল অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার, ঝলসে মৃত ১

শেষ আপডেট: 5 December 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিনির্বাপণ যন্ত্রের যে গ্যাস সিলিন্ডার থাকে সেটি রিফিল করার সময়েই বিপত্তি বাঁধল। গ্যাস লিক করে বিকট শব্দে ফাটল সিলিন্ডার। যিনি রিফিল করছিল তিনি ছিটকে যান। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় তাঁর। সোমবার রাতে বংশীহারি থানার দৌলতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটেছে।

 এলাকাবাসীরা বলছেন, রাতে পেট্রল পাম্প থেকে ভয়ানক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। কেঁপে ওঠে চারদিক। সকলে ছুটে গিয়ে দেখেন বীভৎস দৃশ্য। একজনের ঝলসানোও দেহও পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীরাই খবর দেন পুলিশে। রাতেই বংশীহারি থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

পুলিশ জানাচ্ছে, পেট্রেল পাম্পে যে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকে তার সিলিন্ডার রিফিল করতে এসেছিলেন ওই ব্যক্তি। নাম শ্যামল দে (৫৫)। বর্ধমান জেলার রথতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। পুলিশের অনুমান, গ্যাস রিফিল করার সময়েই কোনওভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। আচমকাই সেটি ফেটে যায়। তাতেই ঝলসে যান শ্যামলবাবু।

পেট্রল পাম্পের কর্মীরা বলছেন, পাম্পে যে গ্যাসের ট্যাঙ্কগুলি রাখা থাকে, সেগুলি কোম্পানি থেকে দেখতে আসে। সেটিই পরীক্ষা করছিলেন ওই ব্যক্তি। তখনই ফেটে যায় সিলিন্ডার। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে চারদিক কেঁপে ওঠে। সকলেই পালান পেট্রল পাম্প ছেড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা বলেছেন, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর দেওয়া হয়েছে এজেন্সিতে। কী ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্র তারা পাঠায় তার নথিপত্র চাওয়া হয়েছে।


```