Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টালিগঞ্জে নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৫টি দমকল ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দক্ষিণ শহরতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)! টালিগঞ্জে (Tollygaunge) এক নামী প্রযোজনা সংস্থার গোডাউনে (godown) বিধ্বংসী আগুন। এদিন ভোরবেলা আগুন লাগে সেখানে। স্থানীয় বাসিন্দারাই তা দেখতে পেয়ে খবর দেয় দমকলে। আগুন লাগার

টালিগঞ্জে নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৫টি দমকল ইঞ্জিন

শেষ আপডেট: 13 October 2022 03:00

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দক্ষিণ শহরতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)! টালিগঞ্জে (Tollygaunge) এক নামী প্রযোজনা সংস্থার গোডাউনে (godown) বিধ্বংসী আগুন। এদিন ভোরবেলা আগুন লাগে সেখানে। স্থানীয় বাসিন্দারাই তা দেখতে পেয়ে খবর দেয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৫টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। তবে আগুন বাগে আনা যায়নি। এরপর আরও ১০টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছয়। এখনও আগুন নেভানোর কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টার কিছু আগে আগুন লাগে ওই গোডাউনে। যেহেতু গোডাউনের আশেপাশে প্রচুর আবাসন রয়েছে, তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল এসে দ্রুত কাজ শুরু করে। এখন ১৫টি ইঞ্জিন একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে। ফলত আতঙ্ক কিছুটা কমেছে।

সূত্রের খবর, এদিন সকালে স্থানীয় কয়েকজন প্রথম ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে সবাই। অনেকেই সেই গোডাউনের সামনে ভিড় জমান। আগুনের তীব্রতায় বিকট শব্দে ফেটে ভেঙে পড়ে গোডাউনের টিনের শেডটি।

যদিও এদিন আগুন লাগার পর একঘণ্টা পেরিয়ে গেলেও সেই প্রযোজনা সংস্থার কাউকেই সেখানে দেখা যায়নি। এখনও অবধি এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি। তবে যেহেতু এটি একটি প্রযোজনা সংস্থার গোডাউন, তাই ভিতরে অত্যাধুনিক ও দামি ক্যামেরা, ইলেক্ট্রনিক জিনিসপত্র থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সেসব মূল্যবান সামগ্রী পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই প্রয়োজন সংস্থার।

তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয় দমকলকর্মীদের কাছে। তাঁরা কেউই সামনাসামনি মুখ খুলতে চাইছেন না। তবে কারও কারও মতে, শর্ট সার্কিট থেকেই হয়তো কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ওই গোডাউনে। পরে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত আগুন নেভানোটাই প্রাথমিক লক্ষ্য।

বাঘের আতঙ্কে ঘুম ছুটল সোদপুরে, লাঠিসোটা হাতে রাত পাহারায় বাসিন্দারা


```