Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পার্কসার্কাসের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলছে ঘরের জানলা-দরজা! নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

দ্য ওয়াল ব্যুরো: পার্কসার্কাসের এক বহুতলের দোতলায় আচমকাই আগুন (Fire broke out at Park Circus) লাগার ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে বাড়ির আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে

পার্কসার্কাসের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলছে ঘরের জানলা-দরজা! নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

শেষ আপডেট: 11 February 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো: পার্কসার্কাসের এক বহুতলের দোতলায় আচমকাই আগুন (Fire broke out at Park Circus) লাগার ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে বাড়ির আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে পরে আরও দু'টো ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে পার্কসার্কাসের কড়েয়া থানা এলাকার শামসুল হুদা রোডের একটি বহুতলের দোতলায় আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, ওই চারতলা বিল্ডিংয়ের যে দোতালার ফ্ল্যাটে আগুন আগে সেখানে একজন অধ্যাপক ও অধ্যাপিকা থাকেন। কিন্তু যখন ঘটনাটি ঘটে তখন বাড়ি ফাঁকা ছিল। দুপুর ১টা নাগাদ অধ্যাপিকা কাজ সেরে বাড়ি ফিরে দরজা খুলে আগুনের লেলিহান শিখা দেখতে পান।

দরজা-জালনা বন্ধ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে। পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র। দরজা-জালনারও একই অবস্থা। ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ওই আবাসনের বাসিন্দারা। বাড়ি ছাড়তে শুরু করেন সবাই।

কেন আগুন লাগল, তা সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা মেলেনি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

যাত্রা শুরুর দু’মিনিটেই লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল!


```