Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোনাপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বাড়িতে আটকে পড়েন বাসিন্দারা, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

নোনাপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বাড়িতে আটকে পড়েন বাসিন্দারা, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 December 2023 18:25

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। নোনাপুকুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

জানা গেছে, এজিসি বোস রোডের ১৮১ নম্বর বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। বাড়িটি অনেক পুরনো। রবিবার ছুটির দিনে সেই বাড়িতে অনেকেই ছিলেন। দুপুরবেলা ওই বহুতল বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সেই থেকেই আগুন লেগে যায়। আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা।

এদিন দুপুরে বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বহুতল বাড়ির জানলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের তিনটে ইঞ্জিন। ঘটনাস্থলের আশপাশের বাড়ি থেকে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বাড়ির মধ্যে থেকে বাসিন্দাদের চিৎকারের শব্দও শোনা যাচ্ছিল বলেই খবর।

প্রথমে বাড়ির সিঁড়ি দিয়ে বাসিন্দাদের বাইরে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্তু তা সম্ভব হয় না। পরে বারান্দায় দমকলের মই লাগিয়ে বাসিন্দাদের একে একে বের করে আনার কাজ শুরু করেন কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনজনকে ইতিমধ্যেই বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। ভেতরে আর কেউ আটকে আছে কিনা সেটাই দেখছেন দমকল কর্মীরা। 

অন্যদিকে, যেখানে আগুন লেগেছে সেই জায়গা ঠান্ডা করার চেষ্টা চলছে। এলাকাটা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে বিকেল সাড়ে ৫টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও দমকল ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়েছে।


```