Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাসবিহারী মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ৫ ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশনের কাছে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Broke Out)। বুধবার সন্ধ্যা নাগাদ আচমকাই সেই হোটেল থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে ৫ টি দমকলের ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

রাসবিহারী মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ৫ ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে

শেষ আপডেট: 29 March 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশনের কাছে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Broke Out)। বুধবার সন্ধ্যা নাগাদ আচমকাই সেই হোটেল থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে ৫ টি দমকলের ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

জানা গেছে, সন্ধে ৬টা নাগাদ রাসবিহারীর কাছে বচ্চন ধাবার ঠিক পাশেই সাথী হোটেলের একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে যেতে শুরু করে আশপাশে। গলগল করে ধোঁয়া বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর।

দমকল সূত্রে খবর, আগুন বেশকিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত, মঙ্গলবারই শিয়ালদহের রেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। জরুরি বিভাগের কাছের এক ঘর আগুনের ফুলকি দেখা যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের নিরন্তর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! সপ্তাহ শেষেই একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস


```