Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত বাসে আগুন, জাতীয় সড়কের ওপরে দাউদাউ করে জ্বলছে!

জাতীয় সড়কের ওপর দাউদাউ করে বাসটি জ্বলতে শুরু করে।  ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

চলন্ত বাসে আগুন, জাতীয় সড়কের ওপরে দাউদাউ করে জ্বলছে!

শেষ আপডেট: 11 November 2023 00:21

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলে কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে যাচ্ছিল বাসটি। খড়্গপুরের মাদপুরে পৌঁছতেই বাসটিতে আচমকা বাসটিতে আগুন লেগে যায়। রাতের দিকে জাতীয় সড়কের ওপর দাউদাউ করে বাসটি জ্বলতে শুরু করে।  ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে খড়্গপুর থানা এলাকার মাদপুরের কাছে বাসটিতে আগুন লেগে যায়। বাসটি যাত্রী নিয়ে ওড়িশার দিকে যাচ্ছিল। হঠাৎই বাসের ইঞ্জিনে আগুনের ফুলকি দেখতে পান চালক। বিপদ বুঝেই বাস মাঝরাস্তায় থামিয়ে দেন। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক মুহুর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। খড়্গপুর থানার পুলিশও গেছে ঘটনাস্থলে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ মারা গেছেন কিনা, জানা যায়নি। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুন লাগার ঘটনা নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল ও পুলিশ ছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন স্থানীয় প্রশাসন কর্তারাও।


```