Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত ট্রেনে আগুন, তীব্র আতঙ্ক বক্সার-টাটানগর এক্সপ্রেসে

আতঙ্কে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমেও পড়েন। খবর পেয়ে টাটানগর থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী। 

চলন্ত ট্রেনে আগুন, তীব্র আতঙ্ক বক্সার-টাটানগর এক্সপ্রেসে

ফাইল ছবি

শেষ আপডেট: 5 March 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে আগুন! ঘটনার জেরে বুধবার দুপুরে তীব্র আতঙ্ক ছড়াল বক্সার-টাটানগর এক্সপ্রেসে।

অগ্নিকাণ্ডের জেরে মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেন। আতঙ্কে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমেও পড়েন। খবর পেয়ে টাটানগর থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী। 

কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এ ঘটনা।

জানা যাচ্ছে, বক্সার থেকে এদিন দুপুরে পুরুলিয়ায় ঢোকার মুখে আচমকা ট্রেনটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 


```