Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিত্তুরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে আগুন! ধোঁয়ায় ঢাকল কামরা, হুড়োহুড়ি যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরের (Chittoor) কাছে আগুন (Fire) লাগল বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে (Bangalore-Howrah Express)। কামরার ভিতর ধোঁয়ায় ঢাকতেই আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা যাত্রীরা। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুর

চিত্তুরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে আগুন! ধোঁয়ায় ঢাকল কামরা, হুড়োহুড়ি যাত্রীদের

শেষ আপডেট: 27 November 2022 11:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরের (Chittoor) কাছে আগুন (Fire) লাগল বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে (Bangalore-Howrah Express)। কামরার ভিতর ধোঁয়ায় ঢাকতেই আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা যাত্রীরা। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বেঙ্গালুরু থেকে হাওড়াগামী ওই ট্রেনটি চিত্তুর স্টেশনে ঢোকার মুখেই দেখা যায়, একটি কামরায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামান চালক। নীচে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই খালি করে দেওয়া হয় গোটা কামরা।

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। রেলের আধিকারিকরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত বা জখম হননি। তবে কী কারণে এভাবে আগুন লেগে গেল চলন্ত ট্রেনে, তা খতিয়ে দেখা হচ্ছে।

৫০০-র বদলে ২০ টাকা দিয়ে যাত্রীর সঙ্গে প্রতারণা! রেলকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তি


```