Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, ২৪ ঘণ্টায় দু'বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়

দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছছে দমকলের একাধিক ইঞ্জিন। 

প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, ২৪ ঘণ্টায় দু'বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়

শেষ আপডেট: 21 November 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: ফের হাওড়ার গুদামে বিধ্বংসী আগুন। সোমবারের পর মঙ্গলবারেও হাওড়াতে একই ঘটনা ঘটল। গতকাল হাওড়ার ফোরশোর রোডের জুটমিল আগুন লেগেছিল। আর মঙ্গলবার ঘুসুড়ি এলাকার প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। 

ঘটনাটি ঘটেছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান স্থানীয়রাই। আশপাশের বিল্ডিং থেকে জল ছুড়তে থাকেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। 

যেসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় গুদামটি বন্ধ ছিল। কোনও কর্মী ছিলেন না। তাই হতাহতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি এখনও। দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। গত একমাসেই হাওড়া জেলায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেই সংশয় থাকছে বলে মত ওয়াকিবহাল মহলের।


```