Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালীগঞ্জে ভোট গণনার মধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে আগুন!

জানা যাচ্ছে, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। নির্বাচন কমিশনের অফিসের মধ্যে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

কালীগঞ্জে ভোট গণনার মধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে আগুন!

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 June 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কালীগঞ্জে বিধানসভা উপ নির্বাচনের (Kaliganj by election Counting) ভোট গণনা চলছে। তারই মধ্যে আচমকা কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে (Election Commission office , Kolkata ,) অগ্নিকাণ্ডের ((Fire breaks out) ঘটনা ঘটল। 

সূত্রের খবর, এদিন দুপুরে আচমকা রাজ্য নির্বাচন কমিশনের ডেটা সেন্টারে আগুন লাগে। ঘটনার জেরে দফতরের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। সতর্কতার জন্য দফতরের কর্মীদের দ্রুত বাইরে বের করে আনা হয়।

জানা যাচ্ছে, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। নির্বাচন কমিশনের অফিসের মধ্যে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

কর্মীরা জানাচ্ছেন, ডেটা সেন্টারে আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গে এক কর্মীর নজরে বিষয়টি আসে। ফলে অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেওয়ার আগেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এই মুহূর্তে কর্মীরা ফের দফতরে ফিরেছেন। তবে আচমকা অগ্নিকাণ্ডের জেরে সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন চলছে। ভোট গণনার দিকে নজর ছিল কমিশনের। তারই মধ্যে অগ্নিকাণ্ডের এই ঘটনা।


```