দাউ দাউ করে জ্বলছে চিরঞ্জীবীর ফার্ম হাউস, অর্ধেকের বেশি পুড়ে ছাই ‘সাই রা নরসিমা রেড্ডি’-র সেট
দ্য ওয়াল ব্যুরো: তামিল সুপারস্টার চিরঞ্জীবীর নতুন পিরিয়ড ড্রামার জন্য নিজের ফার্ম হাউসেই ঝাঁ চকচকে সেট বানিয়েছিলেন তামিল সুপারস্টার চিরঞ্জীবী। শুরু হয়ে গিয়েছিল শ্যুটিংও। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই সেটের অর্ধেকেরও বেশি অংশ। আগুন অন
শেষ আপডেট: 2 May 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: তামিল সুপারস্টার চিরঞ্জীবীর নতুন পিরিয়ড ড্রামার জন্য নিজের ফার্ম হাউসেই ঝাঁ চকচকে সেট বানিয়েছিলেন তামিল সুপারস্টার চিরঞ্জীবী। শুরু হয়ে গিয়েছিল শ্যুটিংও। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই সেটের অর্ধেকেরও বেশি অংশ। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। হতাহতের কোনও খবর নেই।
তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় রয়েছে ওই ফার্ম হাউস। তার ভিতরেই তৈরি করা হয়েছিল সিনেমার সেট। শুক্রবার সকালে সেখান থেকেই ধোঁয়া বার হতে দেখেন স্থানীয়রা। সেটে তখন কোনও লোকজন ছিল না। এলাকার বাসিন্দারাই খবর দেন পুলিশে। স্থানীয়রাই প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।
দমকলকর্মীদের কথায়, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ফিল্মের সেট দাহ্য বস্তুতে ঠাসা ছিল। তাই আগুন বিধ্বংসী চেহারা নেয়। তবে বেলার দিকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

ঐতিহাসিক ছবি ‘সাই রা নরসিমা রেড্ডি’-তে এক যোদ্ধার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জীবীকে। সুরেন্দ্র রেড্ডির নির্দেশনায় এই ছবি চিরজ্ঞীবীর নিজস্ব প্রোডাকশন হাউস থেকেই মুক্তি পাবে। প্রযোজক চিরঞ্জীবীর ছেলে এবং অভিনেতা রাম চরণ। প্রায় ২০০ কোটি বাজেটের এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। অমিতাভ বচ্চন ছাড়াও ছবিতে রয়েছেন আরও এক ঝাঁক দক্ষিণী তারকা। সুদীপ, তমন্না ভাটিয়া, বিজয় সেতুপতি এবং আরও অনেকে।