Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মুখে শিলিগুড়ি বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত

এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

পুজোর মুখে শিলিগুড়ি বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 September 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ির বিধান মার্কেটে বড়সড় অগ্নিকাণ্ড। একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ আনতে খানিকটা সময় লাগবে বলেই অনুমান।

ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় যে বড় আর্থিক সঙ্কটের মুখে পড়তে চলেছেন বহু ব্যবসায়ী তা আন্দাজ করা যাচ্ছে। পুড়ে ছাই হয়েছে একাধিক দোকানের একাংশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। 

এদিকে দমকলের পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে। অভিযোগ, তাদের সবকটি ইঞ্জিন ঠিকমতো কাজ না করায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটেছে। তবে স্বস্তির বিষয়, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কেউ গুরুতর আহতও হননি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও বিরাট ক্ষতির আশঙ্কা রয়েছে। 

শেষ পাওয়া খবর অনুযায়ী,  মার্কেটের ১৫টির বেশি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শেষমেশ সাহায্য নেওয়া হয়েছে বিএসএফ-এরও। আগুন ছড়িয়ে যাওয়ার ফলে মার্কেট এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়।


```