Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবদ্বীপের রাসের শোভাযাত্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল বড় শ্যামা মায়ের মূর্তি

বড় শ্যামা মায়ের মূর্তি নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু আচমকাই তাতে আগুন ধরে যায়। দাউদাউ করতে জ্বলতে থাকে মূর্তি।

নবদ্বীপের রাসের শোভাযাত্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল বড় শ্যামা মায়ের মূর্তি

রাসের শোভাযাত্রায় অগ্নিকাণ্ড

শেষ আপডেট: 17 November 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: নবদ্বীপের রাসযাত্রার বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুন লেগে গেল বড় শ্যামা মায়ের মূর্তিতে। সেই ঘটনার ছবি, ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্য দেখে কেঁদে ফেলেছেন ভক্তরা। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

বড় শ্যামা মায়ের মূর্তি নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু আচমকাই তাতে আগুন ধরে যায়। দাউদাউ করতে জ্বলতে থাকে মূর্তি। নিমেষের মধ্যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, তাকে নিয়ন্ত্রণে আনার সুযোগটুকু পাননি কেউ। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা মূর্তিকে। শোভাযাত্রায় আসা অসংখ্য মানুষের চোখে ততক্ষণে জল। অঝোরে কাঁদছেন ভক্তরা। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শোভাযাত্রার জন্য যে জেনারেটের ব্যবহার করা হচ্ছিল তা থেকেই কোনও ভাবে আগুন ধরে যায়। কিন্তু কী সমস্যার জেরে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে এই ঘটনার জেরে শোকে পাথর হয়েছেন হাজারো ভক্ত। শুধুমাত্র যারা ঘটনাস্থলে ছিলেন তাঁরা নয়, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দৃশ্য দেখেও দুঃখ প্রকাশ করেছেন অনেক ভক্ত। 

স্থানীয়দের দাবি, নবদ্বীপের রাসযাত্রায় কে কত বড় মূর্তি তৈরি করবে তার একটা প্রতিযোগিতা থাকে। প্রতি বছরই বড় বড় মূর্তি তৈরি হয়। তবে যে ঘটনা ঘটেছে তা এর আগে কখনও হয়নি। এইভাবে শোভাযাত্রায় মায়ের মূর্তি পুড়ে যাচ্ছে, এমন ঘটনা কেউ চাক্ষুষ করেনি। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। 


```