Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমদাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক রোগীকে

দ্য ওয়াল ব্যুরো: শহর তখনও ঘুমে আচ্ছন্ন। হাসপাতালের মধ্যেও একই অবস্থা। রোগীরা ঘুমাচ্ছেন, কোনও কোনও রোগীকে ওষুধ খাওয়াচ্ছেন নার্সরা। হাসপাতাল চত্বরও শুনশান। আচমকাই হাসপাতালের বেসমেন্টে আগুন (Fire At Ahmedabad Hospital) ধরে যায়। আগুনের তীব্

আমদাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক রোগীকে

শেষ আপডেট: 30 July 2023 05:24

দ্য ওয়াল ব্যুরো: শহর তখনও ঘুমে আচ্ছন্ন। হাসপাতালের মধ্যেও একই অবস্থা। রোগীরা ঘুমাচ্ছেন, কোনও কোনও রোগীকে ওষুধ খাওয়াচ্ছেন নার্সরা। হাসপাতাল চত্বরও শুনশান। আচমকাই হাসপাতালের বেসমেন্টে আগুন (Fire At Ahmedabad Hospital) ধরে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা দ্রুত ছড়িয়ে পড়ে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।

রবিবার ভোরে গুজরাতের আমদাবাদের শাহিবাগ এলাকার এক হাসপাতালে (Ahmedabad Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রের খবর, ভোর ৪টে নাগাদ হাসপাতালের বেসমেন্ট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। ছুটে আসে দমকল।

বেসমেন্ট থেকে আগুন দ্রুত অন্যত্র ছড়াতে শুরু করে। শতাধিক রোগীকে সরিয়ে (Evacuated) নিয়ে যাওয়া হয় বিপদের আশঙ্কা করে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০ থেকে ২৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

https://twitter.com/ANI/status/1685490755199176704

দমকলের এক কর্মী সংবাদসংস্থাকে জানান, ভোরবেলা ফোনে আগুন লাগার খবর পান তাঁরা। দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে? দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা


```