Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রেলের বিরুদ্ধে এফআইআর! বর্ধমানে ট্যাঙ্ক দুর্ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি মৃতের পরিবারের

বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃতর পরিবার।

রেলের বিরুদ্ধে এফআইআর! বর্ধমানে ট্যাঙ্ক দুর্ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি মৃতের পরিবারের

শেষ আপডেট: 14 December 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃতর পরিবার।

বুধবার রেলের জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল বর্ধমানের মেমারির বাসিন্দা মফিজা খাতুন(৩৫) এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা ক্রান্তি বাহাদুর(১৬) ও সোনারাম টুডুর (৩৫)। ঘটনার তদন্ত চেয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বর্ধমান জিআরপির কাছে এফআইআর দায়ের করেছেন মৃত মফিজা খাতুনের স্বামী আবদুল মাফিদ শেখ। একই সঙ্গে ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

তাঁর কথায়, “রেলের নিয়মেই রয়েছে ক্ষতিপূরণের বিষয়। সেটা যেমন চাইছি তেমনই যাদের গাফিলতিতে আমার স্ত্রী-সহ তিনটে প্রাণ যেভাবে বেঘোরে চলে গেল, তাতে দোষীদের কঠোর শাস্তি চাই।” জিআরপি সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা জলের ট্যাঙ্কটি হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা শেডের উপর। তখন বহু যাত্রী হাওড়া মজফ্ফরপুর এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ।

দুর্ঘটনার পরই হাওড়ার দিকে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে থাকা চলমান সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবারও তা বন্ধ আছে। পাশাপাশি ভেঙে পড়া জল ট্যাঙ্কের নীচের অংশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণে গাফিলতির জেরেই রেলের জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। ইতিমধ্যে এ ব্যাপারে রেলের তরফেও তদন্ত শুরু করা হয়েছে। 


```