
শেষ আপডেট: 10 February 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: আপনি কি প্রায়ই কোনও হোটেলে রুমে যান? কাজের সূত্রে হোক বা ব্যক্তিগত কারণে, হোটেল রুমের মধ্যে কোথাও কোনও ক্যামেরা লুকিয়ে (Hidden Camera) নেই তো? এমন প্রশ্ন প্রায়ই ঘোরে মানুষের মনে। তবে আপনি কি জানেন, আপনার মোবাইল ক্যামেরার সাহায্যেই খুঁজে পেতে পারেন লুকোনো ক্যামেরার সন্ধান!
সাধারণত লুকোনো ক্যামেরাগুলিতে ইনফ্রায়েড রে (IR) থাকে, যা অন্ধকারে কোনও ছবি ক্যামেরাবন্দি করতে পারে। যেহেতু আইআর আলো মানুষের চোখে ধরা পড়ে না, তাই খালি চোখে অন্ধকারে ক্যামেরাগুলি আপনার নজর এড়িয়ে যায়।
কীভাবে আপনার মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কোনও রুমে লুকানো ক্যামেরা আছে কিনা ধরতে পারবেন---
মোবাইলের ক্যামেরা ছাড়াও ফ্ল্যাশলাইট দিয়েও খুঁজে বের করা যায় ঘরের মধ্যে লুকানো ক্যামেরা
হোটেলের রুমে কোনও ক্যামেরা লুকিয়ে রাখা বেআইনি। এটি তাদের গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন করে। মনে রাখবেন যে, আপনার রুমে কোনওরকম এই ধরনের গ্যাজেট রাখা দণ্ডনীয় অপরাধ। আপনি এই বিষয়টি উত্থাপন করে হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন।
নিখুঁত আবেগে প্রেমপত্র লিখল ChatGPT, ৭৮% মানুষ ধরতেই পারলেন না 'যান্ত্রিক' দোষত্রুটি