Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আর্থিক অনটন: বেতন দিতে ওয়াশিংটনের দূতাবাস ভবনের একাংশ বিক্রি করছে পাকিস্তান

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) আর্থিক দুর্গতি (Financial crisis) এমন জায়গায় পৌঁছেছে যে বিদেশে দূতাবাস ভবনের একাংশ বিক্রি করে দিচ্ছে ইসলামাবাদ প্রশাসন। পাক সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, ওয়াশিংটনের একটি প্রাসাদোপম ভবন (Washing

আর্থিক অনটন: বেতন দিতে ওয়াশিংটনের দূতাবাস ভবনের একাংশ বিক্রি করছে পাকিস্তান

শেষ আপডেট: 15 December 2022 02:36

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) আর্থিক দুর্গতি (Financial crisis) এমন জায়গায় পৌঁছেছে যে বিদেশে দূতাবাস ভবনের একাংশ বিক্রি করে দিচ্ছে ইসলামাবাদ প্রশাসন।

পাক সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, ওয়াশিংটনের একটি প্রাসাদোপম ভবন (Washington embassy building) বিক্রিতে ছাড়পত্র দিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। ওই বাড়িটি পাক দূতাবাসের অংশ।

সেখানে দূতাবাসের সামরিক বিশেষজ্ঞরা বসতেন। এছাড়া বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কাজও হত।

কেন দূতাবাস ভবন বিক্রি করতে হচ্ছে পাক প্রশাসনকে? জানা গিয়েছে, ওয়াশিংটনে দূতাবাস কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণে, তাঁদের সময়মতো বেতন দেওয়া যায়নি বিগত কয়েক মাস। ওয়াশিংটনের ওই বাড়িটি বিক্রির জন্য চিহ্নিত করার আগে সেখানকার কর্মীদের অনেককেই দেশে ফিরিয়ে নিয়ে আনা হয়েছে।

পাকিস্তানি টাকায় বাড়িটির অর্থমূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি টাকা। নিলাম করে এর কয়েকগুন বেশি অর্থ আসতে পারে।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর যাবত পাকিস্তানের অর্থনীতিতে খুবই টালমাটাল অবস্থা চলছে। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বেশ কিছু বিদেশি গাড়ি বিক্রি করে দেওয়া হয়। এছাড়া পাক সরকারের অনেক অফিস-কাছারি এবং অতিথিশালা বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হচ্ছে। আইএমএফ সহ একাধিক আন্তর্জাতিক অর্থ সাহায্যকারী সংস্থার কাছে হাত পেতেছে ইসলামাবাদ প্রশাসন। এমনকী, ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারেও তৎপর হয়েছে সে দেশের প্রশাসন।

আর্থিক মন্দা চলছিলই। তার উপর মাস কয়েক আগের ভয়াবহ বন্যার কারণে পড়শি দেশের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। অনেকে মনে করছেন, পাকিস্তান দ্বিতীয় শ্রীলঙ্কা হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। যে কোনওদিন গণ অভ্যুত্থান অসম্ভব নয়। ইমরান খানের দলের আন্দোলন ক্রমশ জন বিক্ষোভের চেহারা নিচ্ছে।

তাংওয়াং সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, পিছু হটছে ভারত-চিনের সেনা, দাবি মার্কিন রিপোর্টে


```