Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ফাইনান্স ডিপার্টমেন্ট যেন আলিমুদ্দিন স্ট্রিট! কী বললেন মুখ্যমন্ত্রী

নিজের দাবির স্বপক্ষে মমতা এও বলেন, "আমি নিজে সারপ্রাইজ ভিজিট করে দেখে এসেছি।  ফাইলের পর ফাইল পড়ে আছে, আর মিটিং মিছিল করা নিয়ে আলোচনা করছে। নিজে না দেখলে একথা বলতাম না।"

ফাইনান্স ডিপার্টমেন্ট যেন আলিমুদ্দিন স্ট্রিট! কী বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 2 January 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: ফাইনান্স ডিপার্টমেন্টে কাজের পরিবর্তে অকাজ হয় বেশি! কারও অভিযোগ নয়, বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে গুরুতর এই অভিযোগ এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইনান্স ডিপার্টমেন্ট প্রসঙ্গে মমতা বলেন, "ফাইনান্সে প্রভাত মিশ্র আছে। জেন্টাল ম্যান। কিন্তু আরও একটি সক্রিয় হতে হবে।"


এরপরই কার্যত বোমা ফাটিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রভাতবাবুর উদ্দেশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "তোমার ফাইনান্স ডিপার্টমেন্টে যে টিম বসে রয়েছে, তাদের ২-১ জন ছাড়া বেশির ভাগই ওখানে বসে বামপন্থী আলোচনা করে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে!"

নিজের দাবির সপক্ষে মমতা এও বলেন, "আমি নিজে সারপ্রাইজ ভিজিট করে দেখে এসেছি।  ফাইলের পর ফাইল পড়ে আছে, আর মিটিং মিছিল করা নিয়ে আলোচনা করছে। নিজে না দেখলে একথা বলতাম না।"

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "দরকার হলে নতুন লোক এনে কাজটা করাও।  এটা জনগনের কাজ করার জায়গা, এখানে এসব চলবে না।"

রাজ্যের বিভিন্ন সমবায়ের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কোন ডিপার্টমেন্টের অধীনে কোন সোসাইটিতে কত টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে বা অব্যবহৃত হয়ে পড়ে আছে, তার ডিটেলস আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


```