Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন দফতরকে লেজে খেলিয়ে অবশেষে খাঁচাবন্দি বাঘিনি, ঘুমপাড়ানি গুলিতেই কাবু জিনাত

বিকেল ৪টে নাগাদ জিনাতকে লক্ষ্য করে আবারও ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কমিয়ে আনা হয়েছিল জাল দিয়ে ঘিরে রাখা জায়গাও। সেই গুলিতেই কাবু হয় বাঘিনি।

বন দফতরকে লেজে খেলিয়ে অবশেষে খাঁচাবন্দি বাঘিনি, ঘুমপাড়ানি গুলিতেই কাবু জিনাত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 December 2024 17:05

দ্য ওয়াল ব্যুরো: বন দফতরকে লেজে খেলিয়ে অবশেষে খাঁচাবন্দি বাঘিনি। ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত। বনদফতর সূত্রে খবর, সুস্থই আছে বাঘিনি। 

সাত দিন ধরে বনকর্তাদের নাকানি-চোবানি খাওয়ানোর পর রোববার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা জিনাত। শনিবারই তাকে বার বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তার পরও বাগে আসেনি সে।

বন দফতর সূত্রে খবর, এদিন বিকেল ৪টে নাগাদ জিনাতকে লক্ষ্য করে আবারও ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কমিয়ে আনা হয়েছিল জাল দিয়ে ঘিরে রাখা জায়গাও। সেই গুলিতেই কাবু হয় বাঘিনি। পরে তাকে পাকড়াও করে আনা হয়।

গত শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছিল জিনাত। পরের দিন অর্থাৎ গত শনিবার রাতে সে পৌঁছেছিল বান্দোয়ানের রাইকা পাহাড়ে। টানা সাতদিন সেখানে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবার অবস্থান বদলে ঢুকে পড়েছিল মানবাজারে।

শনিবার ভোরে আলো ফুটতেই বদলে যায় বাঘিনির অবস্থান। বন দফতর তখন বলে, জিনাতের গলায় লাগানো থাকা রেডিও কলার থেকে জানা গিয়েছে শনিবার সকাল ১০টা নাগাদ বাঁকুড়ার রানিবাঁধ থানার গোপালপুর গ্রামের জঙ্গলে রয়েছে সে। 

রীতিমতো নাস্তানাবুদ করা যাকে বলে। বাঘিনি জিনাতকে বাগে আনতে নাকানিচোবানি দশা হয় বনদফতরের বাঘা বাঘা কর্তাদের। আজ অবশেষে শেষ হল 'বাঘবন্দি খেলা'। জঙ্গলমহলের সফর শেষে খাঁচাবন্দি বাঘিনি। বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাগে এল জিনাত। আপাতত তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।


```