Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল

অবশেষে ৭ মাসের ব্যবধানে নতুন অর্থ বর্ষের মুখে বিলে সই করলেন রাজ্যপাল বোস। 

অবশেষে বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল

CV Ananda Bose

শেষ আপডেট: 16 March 2024 11:14

দ্য ওয়াল ব্যুরো: গত ৭ সেপ্টেম্বর বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই বিলে সই না করায় তা এতদিন কার্য়করী হয়নি।

অবশেষে রাজ্যের ওই বিলে সই করলেন রাজ্যপাল বোস। ফলে আগামী অর্থ বর্ষ অর্থাৎ এপ্রিল থেকেই মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি কার্যকরী হতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবার সকালে রাজভবন থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে। রাজভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন এবং ভাতা সংক্রান্ত  দু’টি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।

অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের মন্ত্রী, বিধায়কদের বেতন অনেকখানি কম। ফলে বেতন বৃদ্ধির দাবি ছিলই। সেই দাবিকে মান্যতা দিয়ে পুজোর মুখে গত বছরের ৭ সেপ্টেম্বর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী নিজের বেতন বৃদ্ধি করেননি। প্রসঙ্গত, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া ভাতা নেনও না। 

সরকার চেয়েছিল, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিলে রাজ্যপাল সই করে দিলে পুজোর মাস থেকেই তা কার্যকরী করতে। যেহেতু এটি আর্থিক বিল, তাই তা বিধানসভায় পেশ করার আগে প্রয়োজন হয় রাজ্যপালের অনুমতির। সূত্রের খবর, অনুমোদনের জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই বিলে সই করেননি আনন্দ বোস। অবশেষে ৭ মাসের ব্যবধানে নতুন অর্থ বর্ষের মুখে বিলে সই করলেন রাজ্যপাল বোস। 


```